ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

হলুদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খাওয়া উপকারী!

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৫২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৫২:১৮ অপরাহ্ন
হলুদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খাওয়া উপকারী! ফাইল ফটো
স্বাস্থ্যোদ্ধারের জন্য রাতে হলুদ দেওয়া দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদেরা। কিন্তু সেই হলুদ মেশানো দুধে হলুদ আর দুধ ছাড়াও আরও কিছু উপকরণ মেশাতে বলা হয়। মধু, আদা, গোলমরিচ ইত্যাদি। শীতকালে তার সঙ্গে ছোট এলাচ, দারচিনির গুঁড়োও মেশান কেউ কেউ। এই প্রতিটি উপকরণেরই নিজস্ব উপযোগিতা আছে। কিন্তু এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হল গোলমরিচ। হলুদের সঙ্গে গোলমরিচ না মিশিয়ে খেলে ওষুধ বা পথ্যের বারো আনাই মাটি। কারণ গোলমরিচ ছাড়া হলুদের সম্পূর্ণ উপকার পাওয়াই সম্ভব নয়। অন্য দিকে, হলুদ আর গোলমরিচ একসঙ্গে মিশিয়ে খেলে হলুদে থেকে উপকারী কারকিউমিন সংগ্রহ করার ক্ষমতা ২০০০ শতাংশ বেড়ে যায় শরীরের। এ তো গেল তত্ত্বকথা। হলুদ আর গোলমরিচ একসঙ্গে মিশিয়ে খেলে শরীরে কী কী উপকার হয়?

সম্প্রতি সে ব্যাপারে জানিয়েছেন চিকিৎসক সৌরভ শেঠি। এমস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষিত লিভার এবং অন্ত্রের রোগের চিকিৎসক শেঠি। বর্তমানে তিনি আমেরিকান সোসাইটি অফ গ্যাস্ট্রোইন্টেসটাইনাল এন্ডোস্কপি এবং ইন্টারনাল মেডিসিনের অনুমোদিত চিকিৎসক। অতিমারির সময় থেকেই নিজের সমাজমাধ্যমে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে আসছেন সৌরভ। বর্তমানে তাঁর অনুগামী সংখ্যা ১২ লক্ষ। তাঁর অনুরাগীর তালিকায় রয়েছেন বলিউডের স্বাস্থ্যসচেতন নায়ক-নায়িকারাও। সম্প্রতি ইনস্টাগ্রামে সৌরভ জানিয়েছেন, হলুদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে নিয়মিত খেলে কী কী উপকার হয় শরীরের।

১। বাতের ব্যথা, অস্থিসন্ধির ব্যথা কমাতে সাহায্য করে হলুদ এবং গোলমরিচ। কারণ, হলুদের কারকিউমিন এবং গোলমরিচের পিপারিন একসঙ্গে শরীরে গেলে তা জোরালো প্রদাহনাশক হিসাবে কাজ করে। এর ফলে শরীরে নানা ধরনের ব্যথার সমস্যায় যাঁরা ভোগেন, বাতের ব্যথা, আর্থ্রাইটিস, অস্থিসন্ধির ব্যথা ইত্যাদি, তাঁদের জন্য এটি উপকারী।

২। হলুদ এবং গোলমরিচ— উভয়েই অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর। তাই যে সমস্ত দূষণ শরীরের ক্ষতিসাধন করে কিংবা নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়, তা থেকে শরীরকে মুক্ত করতেও সাহায্য করে।

৩। দু’টি মশলাই হজমে সাহায্য করে। শরীরে গেলে নানা ধরনের হজমকারক এনজাইমের নিঃসরণে সাহায্য করে। ফলে নিয়মিত খেলে পেটফাঁপা, গ্যাস-অম্বলের সমস্যা থাকে দূরে।

৪। কারকিউমিন এবং পিপারিনের মিশ্রণ রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। কোলেস্টেরল কমায়। রক্ত জমাট বাঁধার সমস্যাও কমায়। ফলে তা হার্টের জন্য ভাল। এমনকি, ওজনও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৫। চিকিৎসক শেঠি বলছেন, কিছু কিছু গবেষণায় দেখা গিয়েছে, হলুদ এবং গোলমরিচ একসঙ্গে খাওয়া হলে তা কিছু ক্যানসারকেও দূরে রাখতে সাহায্য করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল