ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন একজন তলিয়ে গেল পুকুরের জলে, আরেকজন ছিটকে পড়ল মৃত্যুর পথে চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১২ রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু লালপুরে ‘হেলিস-৬৬৫৫’ জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত ঈদ উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ রুক্মিণী বসন্তর বিকিনি পরা ভিডিও ভাইরাল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু "হাসপাতালের বেডে হামে আক্রান্ত হয়ে নিভে গেল ছোট্ট তারানুনের জীবন” ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন আরও ১১০ শিশু দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালিত: ন্যায়বিচার,ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তিহীনতার নিশ্চয়তাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ফাঁকা চেক ও স্ট্যাম্পের অপব্যবহারে একাধিক মামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে সাবেক নারী ভাইস চেয়ারম্যান নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি ঠাকুরগাঁও সীমান্তে গভীর রাতে ঢুকছে ভারতীয় গরু, হুমকিতে দেশীয় খামারি ও কোরবানির বাজার গ্রিন কার্ড পেতে চাইলে আগে আমেরিকা ছাড়ুন! নিয়ম আরও ‘কঠিন’ করল ট্রাম্প প্রশাসন সিংড়ায় রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা স্কুল ব্যাগ পেয়ে খুশি চট্টগ্রামের তরুণ শিক্ষার্থীরা নোয়াখালীতে উপলব্ধি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন আমি সবসময় ন্যায়ের পক্ষে আছি- তুলি

গোপালগঞ্জে ইউএনও’র গাড়িতে ছাত্রলীগের হামলা-ভাঙচুর

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:২৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:২৬:২৩ অপরাহ্ন
গোপালগঞ্জে ইউএনও’র গাড়িতে ছাত্রলীগের হামলা-ভাঙচুর ছবি: সংগৃহীত
মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার করপাড়া এলাকায় ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
 
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউএনও এম রকিবুল হাসান।

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা সদর উপজেলার করপাড়া এলাকায় গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছেন।’ 

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন।

আহতরা হলেন: গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

ওসি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছেন স্থানীয়রা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ দিকে সকাল ১০টার দিকে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন

চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন