ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

নগরীর বেলপুকুরে ঘাস ক্ষেতে পড়ে ছিল ৪বছরের শিশুর মরদেহ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০২:২৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০২:২৯:৫৩ পূর্বাহ্ন
নগরীর বেলপুকুরে ঘাস ক্ষেতে পড়ে ছিল ৪বছরের শিশুর মরদেহ নগরীর বেলপুকুরে ঘাস ক্ষেতে পড়ে ছিল ৪বছরের শিশুর মরদেহ
রাজশাহী নগরীতে আবরার নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৫ জুলাই) দিনগত রাত ৯টার দিকে নগরীর বেলপুকুর থানাধীন আগলা উত্তর পাড়া গ্রামের একটি ঘাস ক্ষেতের  কোনায় পড়ে থাকা অবস্থায়  ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

নিহত আবরার, সে নগরীর বেলপুকুর থানার আগলা উত্তরপাড়া গ্রামের ডাঃ শওকত শরীফ এর ছেলে। ডাঃ শওকত শরীফ, তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জারী, বিভাগে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ডাক্তারের শিশু সন্তান বাড়ির পাশে খেলা করছিলো। পরে বিকাল ৬টার দিকে শিশু আবরার নিখোঁজ হয়। এ সময় তাকে খোঁজাখুজির এক পর্যায়ে রাত ৯টার দিকে পাশের একটি ঘাস ক্ষেতের কোনায় পড়ে থাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ সময় তারা দ্রুত রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। 

এ ব্যপারে জানতে চাইলে বেলপুকুর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ সিদ্দিকুর রহমান জানান, আগলা উত্তর পাড়ায় একটি শিশুর মরদেহ পড়ে আছে। এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু তার আগেই স্থানীয়রা নিহত শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে গিয়ে দেখি শিশুটি মারা গেছে। তার পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তাই শিশুটির মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সিসি ক্যামেরা ফুটেজে ডাক্তারের বাড়ির সামনে দুই শিশু তরুণীকে দেখা গেছে। তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে তাদের সাথে তাদের মা-বাবাও থানায় রয়েছে। কিন্তু কাউকে আটক করা হয়নি বলেও জানান এসআই।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক