ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতে তিন শিক্ষকের ধর্ষণের শিকার কলেজ ছাত্রী

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৯:১৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৯:১৩:৪১ অপরাহ্ন
ভারতে তিন শিক্ষকের ধর্ষণের শিকার কলেজ ছাত্রী ছাত্রীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার তিন শিক্ষক। ছবি: সংগৃহীত
ভারতের বেঙ্গালুরুতে তিন শিক্ষকের ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। ধর্ষণ ও ব্ল্যাকমেইলের দায়ে ওই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৫ জুলাই) জানিয়েছে, ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেছেন তারা।

পুলিশের কাছে করা মামলার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষকের একজন হলেন নরেন্দ্র। তিনি পদার্থবিদ্যা পড়ান। অপরজন সন্দ্বীপ। তিনি জীববিজ্ঞান পড়ান। আর তাদের বন্ধু অনুপ অন্য বিষয় পড়ান। তারা তিনজনই একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। যেখানে ছাত্রীটি পড়াশোনা করেন।

এরমধ্যে নরেন্দ্র নোট দেওয়া ও পড়াশোনায় কথা বলার অজুহাতে ওই ছাত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তিনি ছাত্রীকে অনুপের বাড়িতে ডাকেন। সেখানে ছাত্রীটিকে নরেন্দ্র প্রথমে ধর্ষণ করেন। এ কথা কাউকে বললে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেন।

এর কয়েকদিন পর সন্দ্বীপ ওই ছাত্রীর কাছে যান এবং তাকে ধর্ষণের চেষ্টা চালান। ছাত্রীটি বাধা দিলে আগের ধর্ষণের ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে সন্দ্বীপও অনুপের বাড়িতে তাকে ধর্ষণ করেন।

এরপর অনুপ ওই ছাত্রীকে হুমকি দেন, তিনি তার বাড়ির সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দেবেন। এমন হুমকি দিয়ে ছাত্রীটিকে তিনিও যৌন হেনস্তা করেন।

এমন ভয়াবহ ব্ল্যাকমেইলের শিকার ছাত্রীটি তার বাবা-মাকে ঘটনা জানায়। তারা তাকে কর্ণাটক রাজ্যের মহিলা কমিশনে নিয়ে যান এবং মারাঠাহাল্লি থানায় মামলা করেন। এরপর অভিযুক্ত ওই তিন ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২