ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে আসে, নেপথ্যে থাকতে পারে আরও কিছু শারীরিক সমস্যা প্রকাশ পেল সিয়াম-সুস্মিতার ‘শুদ্ধতার প্রেম’ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন শবে কদরের ফজিলত ও ৫ আমল তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

বিনা বিচারে ৩০ বছর কারাগারে থাকা কানু মিয়া মুক্তি পেলেন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৯:০৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৯:০৩:১৭ অপরাহ্ন
বিনা বিচারে ৩০ বছর কারাগারে থাকা কানু মিয়া মুক্তি পেলেন ছবি: সংগৃহীত
দুই দশক আগে আদালত মামলার কার্যক্রম স্থগিত করলেও কানু মিয়া মুক্তি পাননি। সম্প্রতি কারাগার পরিদর্শনে গিয়ে বিষয়টি জেলা লিগ্যাল এইড কর্মকর্তার নজরে আসে। পরে তাদের সহায়তায় ও আদালতের নির্দেশে মঙ্গলবার( ১৫ জুলাই) দুপুরে হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি।

কোনো ধরনের সাজা ছাড়াই ৩০ বছর হবিগঞ্জ কারাগারে বন্দি ছিলেন কানু মিয়া (৫০)। মানসিক ভারসাম্যহীন অবস্থায় মাকে হত্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। 
 
জানা গেছে, হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের যুবক কানু মিয়া ছিলেন ‘মানসিক রোগী’।

১৯৯৫ সালের ২৫ মে বৃহস্পতিবার রাতে ঘুমের ঘোরে মা মাজেস্টর বিবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন কনু। পরে গ্রামবাসীর হাতে আটক হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। এরপর থেকেই কনু মিয়ার থমকে যাওয়া জীবনের শুরু কারাগারের চার দেয়ালে। পরিবার-পরিজনরাও ধীরে ধীরে ভুলে যান তাকে। অনেকেই জানতেন না, কনু মিয়া এখনও বেঁচে আছেন। 

বন্দি জীবনের এ নিঃসঙ্গতার অবসান ঘটান হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহম্মাদ আব্বাছ উদ্দিন। নিজ উদ্যোগে বাদী পক্ষকে খুঁজে বের করেন। আইনি প্রক্রিয়া চালিয়ে অবশেষে জামিনের আবেদন করেন লিগ্যাল এইডের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ।
 
গত ১৪ জুলাই, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম কানু মিয়ার জামিন মঞ্জুর করেন। তিন দশক পর মুক্ত আকাশ দেখেন কনু মিয়া। যার পাশে কেউ ছিল না, তার পাশে দাঁড়িয়েছে রাষ্ট্র। 

কনু মিয়ার চাচাতো ভাই মোহন মিয়া বলেন, ‘আমরা এতদিন জানতাম তিনি হয়তো মারা গেছেন। যার কারণে আমরাও তাকে ভুলে গিয়েছিলাম। হঠাৎ জানতে পারি তিনি কারাগারে আছেন এবং আজকে মুক্তি পাচ্ছেন।’ 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক