ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

শান্তির হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে বাংলাদেশের তিনে তিন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৫৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৫৯:২৮ অপরাহ্ন
শান্তির হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে বাংলাদেশের তিনে তিন ছবি: সংগৃহীত
বৃষ্টিবিঘ্নিত দিনে ঘটনাবহুল এক ম্যাচ, একই ম্যাচ হলো দুটি মাঠে। বৃষ্টির মধ্যেই মঙ্গলবার (১৫ জুলাই) সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভুটান। প্রথমার্ধের খেলা হয় বসুন্ধরা কিংস অ্যারেনার মূল মাঠে। তবে বৈরী আবহাওয়ার কারণে সে মাঠে আর খেলা সম্ভব হয়নি, যে কারণে তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর কিংস অ্যারেনার প্র্যাক্টিস গ্রাউন্ডে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় সন্ধ্যা পৌনে ৭টায়। শেষ পর্যন্ত শান্তির হ্যাটট্রিকে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ।

অদ্ভূত এক ঘটনার সাক্ষী হলো সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু বদলে গেল খেলার মাঝপথে। ম্যাচটা শুরু হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনার মূল মাঠে, আর শেষ হলো কিংস অ্যারেনার প্র্যাক্টিস গ্রাউন্ডে।
 
সকাল থেকেই ঢাকায় শুরু হয় দফায় দফায় বৃষ্টি, আর এ বৃষ্টির মধ্যেই মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনার কর্দমাক্ত মাঠে কোনোমতে প্রথমার্ধ শেষ করে দুই দল। তবে দ্বিতীয়ার্ধের খেলা আর শুরু করা গেলো না এই মাঠে। এ মাঠ খেলার অনুপযোগী হওয়ায় প্রায় তিন ঘণ্টা পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় কিংস অ্যারেনার প্র্যাক্টিস গ্রাউন্ডে।
 
বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী  হয়ে পড়ায় নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি বাংলাদেশ–ভুটান সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়ার্ধের খেলা। ১৫ মিনিটের বিরতির পর ৩০ মিনিট পরপর দুই দফায় মাঠ পর্যবেক্ষণ করেন ম্যাচ কমিশনার আনসার আসিফ। এই সময়ে মাঠ খেলার উপযোগী করার চেষ্টা চালান গ্রাউন্ডসম্যানরা। শেষ পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটায় সিদ্ধান্ত হয় কিংস অ্যারেনায় নয়, ম্যাচের বাকি অংশ হবে কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে।
 
সম্ভবত পৃথীবির ইতিহাসে প্রথমবার একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুটি মাঠে। এর আগে এমন ঘটনা হয়তো ফুটবল বিশ্ব দেখেনি। নানা ঘটনা থাকলেও এমন ঘটনা খুব সম্ভবত এবারই প্রথম।  
 
বৃষ্টির কারণে কিংস অ্যারেনার মাঠে লড়াই করাটা রীতিমতো কঠিন ছিলো দুই দলের জন্যই। তবুও ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ একটা সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। শান্তি মার্ডির গোলে লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় বাংলাদেশ। তবে বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয়ার্ধের খেলা বন্ধ থাকে প্রায় তিন ঘণ্টা। সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। এর আগে প্রথমার্ধের খেলা হয়েছে ৩ টা ৪৭ মিনিট পর্যন্ত।  
 
ভেজা মাঠে খেলোয়াড়দের শরীরের ভারসাম্য ধরে রাখাটা কঠিন। কখনো বলে শট নেওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়ছেন ফুটবলাররা, আবার কখনো শট নিলেও বল আটকে যায় পানিতে। আবার ঠিকঠাক পাসও দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যেই কোনোমতে প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল। 
 
নেপাল ম্যাচে লাল কার্ড দেখায় আজকের ম্যাচে ছিল না এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ৪ গোল করা মোসাম্মত সাগরিকা। নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারকেও শুরুর একাদশে রাখেননি কোচ পিটার বাটলার। তার বদলে আজ অধিনায়কত্ব করেছেন সুরমা জান্নাত। এ ছাড়া বেঞ্চের শক্তিটাও বাজিয়ে দেখার সুযোগ নেন বাংলাদেশ কোচ। আগের ম্যাচের একাদশের দুজনকে আজ ভুটান ম্যাচের প্রথম একাদশে রেখেছিলেন বাটলার। 
 
দ্বিতীয়ার্ধে অন্য জার্সি পরে মাঠে নামেন ভুটানের খেলোয়াড়েরা। প্রথমার্ধে হলুদ জার্সি পরে খেললেও দ্বিতীয়ার্ধে তারা খেলেছেন মিষ্টি কালার জার্সি পরে।  
 
ম্যাচের ৫৩তম মিনিটে বক্সের কিছুটা দূরে ফাঁকা জায়গায় বল পেয়ে যান কেলদেন। গোলকিপারকে কাটিয়ে শট নিলে সেটি প্রতিহত হয় পোস্টে লেগে। ফিরতি বল পেয়ে জালে জড়ান ওয়াংমো। আর তাতেই সমতায় ফেরে ভুটান।  
 
তার মিনিট চারেক পরই ফের লিড নেয় বাংলাদেশ। কর্নার কিক থেকে বক্সের ভেতরে বল পেয়ে দারুণ শটে জালে জড়ান শান্তি মার্ডি। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মধ্যেই দুই দল একটি করে গোল করে। 
 
৭৬তম মিনিটে ব্যবধান বাড়ান মুনকি। মাঝমাঠে বল পেয়ে এক দৌঁড়ে ভুটানের বক্সে ঢুকে পড়েন মুনকি, দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-১ করেন তিনি। ৭৯তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শান্তি মার্ডি। উমেলার দারুণ পাস থেকে দুর্দান্ত শটে ভুটানের গোলকিপারকে পরাস্ত করেন শান্তি।   
 
‎পাঁচটি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এ আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। 
 
এখন চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোল ব্যবধান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান