ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৫০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৫০:১২ অপরাহ্ন
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ছবি: সংগৃহীত
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা- একটি শ্রীলঙ্কা জাতীয় দল এবং আরেকটি শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে।

মঙ্গলবার (১৫ জুলাই) নারী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দলের মধ্যে ৭টি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। একমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।
 
২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম দিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।    
 
এর আগে গত মাসে ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করে আইসিসি। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। বাকি পাঁচ দল হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের খেলার টিকেট পায় বাংলাদেশ ও পাকিস্তান।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮ দলের সবাই একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে। টুর্নামেন্টের মূল আয়োজক ভারত হলেও পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার