ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন

সাপে কামড়ালে ভুলেও দেবেন না বাঁধন, তার বদলে কী করা উচিত? জেনে নিন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৩৩:৫৬ অপরাহ্ন
সাপে কামড়ালে ভুলেও দেবেন না বাঁধন, তার বদলে কী করা উচিত? জেনে নিন ফাইল ফটো
বর্ষাকাল মানেই সাপের উপদ্রব বেড়ে যাওয়া। বিশেষ করে গ্রামেগঞ্জে, জলাজমি ও গাছপালা থাকা এলাকায় সাপের উপদ্রব বেশি দেখা যায়। এই সময় সাপের কামড় খেয়ে অনেকে মারাও যান। সম্প্রতি প্রাথমিকের পাঠ্য বইয়ের একটি ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সাপে কামড়ালে ক্ষতস্থান বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বইতে, যা আদতে করা উচিত নয়। কিন্তু কেন করা উচিত নয়?

সাপে কামড়ালে কেন বাঁধন দেব না?
জাতীয় টাস্ক ফোর্সের পরামর্শ থেকে এই বাঁধন দেওয়ার পরামর্শ বাদ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, কোনও কাপড় বা গামছা দিয়ে বাঁধন দিলে ওই অংশে রক্ত ঠিকভাবে পৌঁছায় না। ফলে অংশটি ফুলে যায়। সাপে কাটার জন্য ফুলেছে না বাঁধনের জন্য, সেটা বুঝতে বুঝতেই গ্যাংগ্রিন হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই কাপড় দিয়ে পা বা হাত বা ক্ষতস্থান বেঁধে রাখতে বারণ করা হয়।

সাপে কামড়ালে তাহলে কী করব?
সাপে কামড়ালে প্রথমেই রোগীকে সাহস জোগাতে হবে যে তাঁর কিছু হবে না। গ্রামবাংলার অধিকাংশ সাপ নির্বিষ হয়। খুব অল্পসংখ্যক সাপ বিষধর। সেই সাপও কামড়ানোর সময় ঠিকভাবে বিষ ঢোকাতে পারে না। ফলে রোগী বাঁচবেন না, এমন ধারণা ভুল। এই কথাই বোঝাতে হবে। তাঁকে শান্ত রাখতে হবে। রক্তচাপ তাহলে নিয়ন্ত্রণে থাকবে।

রোগীকে ঘুমোতে দেওয়া যাবে না। জাগিয়ে রাখতে হবে। রোগীকে শোওয়ানো যাবে না। আবার দাঁড় করানোও যাবে না। যে অংশে কামড়েছে সেই অংশ বেশি নাড়াচাড়া না করাই ভালো।

আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। নিকটবর্তী সব হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন বিনামূল্যে পাওয়া যায়। সেখানে নিয়ে গিয়ে প্রথমেই ইনজেকশন দিতে হবে ওই ব্যক্তিকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ