ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

রাজশাহীতে পৃথক অভিযানে হেরোইন-সহ ১জন ও গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ি গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২৩:৫১ অপরাহ্ন
রাজশাহীতে পৃথক অভিযানে হেরোইন-সহ ১জন ও গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ি গ্রেফতার রাজশাহীতে পৃথক অভিযানে হেরোইন-সহ ১জন ও গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ি গ্রেফতার
রাজশাহী স্টেশনে যাত্রীবেশে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে ফাহারুল ইসলাম (৩০), নামের এক পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৪ জুলাই) বিকাল পৌনে ৪টায় রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ম শ্রেনীর যাত্রীদের বিশ্রামাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৩গ্রাম হেরোইন জব্দ করা হয়। যাহার মূল্য ৭লাখ ৩০ হাজার টাকা।
গ্রেফতার হেরোইন কারবারী মোঃ ফাহারুল ইসলাম (৩০), সে গোদাগাড়ী থানার হাবাজপুর গ্রামের মোঃ আঃ রহমানের ছেলে। 

অপর এক অভিযানে, গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামি ফারজিনা নামের এক শ্বাশুড়িকে রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাত ১টায় দূর্গাপুর থানাধীন শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতার আসামী মোছাঃ ফারজিনা আক্তার, তিনি নীলফামারী জেলার ডোমার থানার ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার মোঃ খয়রুল ইসলামের স্ত্রী। 

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, সোমবার বিকাল থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে রাজশাহী স্টেশন থেকে ৭৩ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারী ফাহারুল ইসলাম ও গৃহবধূ হত্যাকান্ডের প্রধান আসামী শাশুড়ি ফারজিনাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুই থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার