ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা

সুদানে গণহত্যা চালাল বিদ্রোহী আধাসেনা! নারী, শিশু-সহ ৩০০ জনকে খুন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২৩:৪৬ অপরাহ্ন
সুদানে গণহত্যা চালাল বিদ্রোহী আধাসেনা! নারী, শিশু-সহ ৩০০ জনকে খুন ছবি: সংগৃহীত
রাজধানী খারতুম হাতছাড়া হয়েছে কয়েক মাস আগেই। সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে কোণঠাসা হয়ে পড়ে মরিয়া প্রত্যাঘাতের পথ নিল সুদানের আধাসামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্স’ (আরএসএফ)। উত্তর করদোফান প্রদেশে হামলা চালিয়ে নির্বিচারে নারী, শিশু-সহ ৩০০-র বেশি অসামরিক নাগরিককে খুন করল তারা।

২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া গৃহযুদ্ধের প্রতিপক্ষ জেনারেল আবদেল আল ফতা আল বুরহান এবং জেনারেল মহম্মদ হামদান ডাগালো। প্রথম জন সুদানের সেনাপ্রধান। দ্বিতীয় দেশের আধাসামরিক বাহিনী আরএসএফ-এর প্রধান। দু’জন জেনারেলের বিরুদ্ধেই মানবাধিকার ভঙ্গ, লুটতরাজ, নৃশংসতা ও ধর্ষণে মদতের অভিযোগ রয়েছে। গত তিন বছরে দুই জেনারেলের লড়াইয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এক কোটি ২০ লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।

আরএসএফের হাত থেকে রাজধানী খারতুন দখলের পরে গত মে মাসের গোড়ায় জেনারেল বুরহান সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক আল-তায়েব ইদ্রিস আবদেল হাফিজের নাম ঘোষণা করেন। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এর পরে গত কয়েক মাসে আরও কিছু এলাকা থেকে জেনারেল ডাগালোর বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে সুদান সেনা। এই পরিস্থতিতে মরিয়া হয়ে আরএসএফ বাহিনী সোমবার রাতে বারা শহর এবং আশপাশের গ্রামগুলিতে গণহত্যা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরে ওই এলাকায় কয়েক হাজার বাসিন্দা পালিয়ে গিয়েছেন বলে মঙ্গলবার প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা