ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন রাজশাহী চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হাম-রুবেলা টিকাদান বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময় তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ

‘নারী-পুরুষ সমান নয়, লিঙ্গসাম্যের জন্যই মূর্খ তৈরি হচ্ছে সমাজে’: কঙ্গনা

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২২:১৯ অপরাহ্ন
‘নারী-পুরুষ সমান নয়, লিঙ্গসাম্যের জন্যই মূর্খ তৈরি হচ্ছে সমাজে’: কঙ্গনা ছবি: সংগৃহীত
লিঙ্গসাম্যে বিশ্বাস করেন না কঙ্গনা রনৌত। তাঁর মতে সবাই সমান হতে পারেন না। সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এ-ও জানিয়েছেন, তিনি রাজনীতি সে ভাবে উপভোগ করছেন না। এই মন্তব্য নিয়ে বিতর্কও শুরু হয়েছে পদ্মশিবিরে। এ বার লিঙ্গসাম্য নিয়ে মন্তব্য করতেই শুরু হল বিতর্ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সমতা নিয়ে মতামত জানতে চাওয়া হয় কঙ্গনার কাছে। উত্তরে অভিনেত্রী তথা সাংসদ বলেন, “আমাকে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলানো হচ্ছে। আমার মনে হয়, এই পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, আমরা সবাই সমান। তাই এই সমাজে আমরা বোকাদের প্রজন্ম তৈরি করছি।”

কঙ্গনা তাঁর বক্তব্যের পক্ষে যুক্তির সাজাতে কিছু উদাহরণ দিতে থাকেন। তিনি বলেন, “আমি তো আমার মায়ের সমান নই। আমি অম্বানীজির সমানও নই। আবার তিনি আমার সমান নন। আমার কাছে চারটি জাতীয় পুরস্কার রয়েছে। সকলে ভিন্ন প্রকৃতির। প্রত্যেকের থেকেই আমরা কিছু শিখতে পারি।”

কঙ্গনা আরও বলেন, “একজন শ্রমিকের পাশে বসে বুঝতে পারি, আমার চেয়ে হাজার গুণ বেশি ধৈর্য রয়েছে সেই মানুষটির। তিনি আর আমি এক নই। একটি শিশু আর একজন মহিলা সমান নয়। একজন মহিলা ও একজন পুরুষ আবার সমান নয়। আবার একজন পুরুষ ও একজন প্রবীণ ব্যক্তি সমান নয়। আমাদের প্রত্যেকের ভিন্ন ভূমিকা রয়েছে। আমরা সকলে আলাদা।”

সবাই নিজেদের সমান ভাবার জন্যই নাকি একটি বোকাদের প্রজন্ম তৈরি হচ্ছে, মনে করেন সাংসদ-অভিনেত্রী। শুধু তা-ই নয়। এই প্রজন্ম মনে করে, জন্মের পর থেকেই এরা সব জানে। কঙ্গনা মনে করেন। তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ২৫ বছরের অভিজ্ঞতা থাকে। কিন্তু তা-ও এদের তরফ থেকে কোনও প্রশংসা আসে না। এই বোকাদের প্রজন্ম নিজেদের প্রচারও চায় না, কারণ এরা আর কাজও চায় না।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন