ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

গুজব ও অপবাদ রটানো বড় গুনাহ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:২২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:২২:০১ অপরাহ্ন
গুজব ও অপবাদ রটানো বড় গুনাহ ছবি: সংগৃহীত
ইসলামে বড় গুনাহসমূহের অন্যতম হলো— গুজব ও মিথ্যা অপবাদ রটানো। এটি মানুষের হক সম্পর্কিত গুরুতর গুনাহ। গুজব ও মিথ্যা অপবাদ মানুষের সম্মান নষ্ট করে, মানুষের মধ্যে অনৈক্য ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

কোরআনে গুজব ও মিথ্যা রটানোর ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং যে কোনো সংবাদ যাচাই করে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ! যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে করে, তবে তা যাচাই করো, যাতে তোমরা অজান্তে কোনো সম্প্রদায়কে কষ্ট না দিয়ে বসো এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত না হও। (সুরা হুজুরাত: ৬)

এ আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সংবাদ যাচাইয়ের নির্দেশ দিয়েছেন, যাতে সমাজে মিথ্যা ও গুজব ছড়িয়ে না পড়ে এবং মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।

একাধিক হাদিসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গুজব ছড়ানোর ব্যাপারে সাবধান করেছেন। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মানুষ যা শোনে তাই যাচাই ছাড়া বর্ণনা করা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। (সহিহ মুসলিম:১)

আরেকটি বর্ণনায় এসেছে, নবিজি (সা.) বলেছেন, অনেক কথা মানুষ সত্য কিনা তা যাচাই না করে মানুষের মাঝে প্রচার করে শুধু হাস্যরসের জন্য, অথচ এই কাজই তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যথেষ্ট। (সুনানে আবু দাউদ: ৪৯৯০)

এই হাদিসগুলো থেকে স্পষ্ট যে, অপবাদ ও গুজব ছড়ানোর কারণে আখেরাতে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

অপবাদ দিয়ে মানুষের সম্মান নষ্ট করার ব্যাপারে সাবধান করে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে অপবাদ দেয় এবং তার সম্মানহানি করে, কেয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামের কঠিন শাস্তিতে নিক্ষেপ করবেন। (সুনানে নাসাঈ: ৪০০৫, সুনানে তিরমিজি: ৩০২৯)

বিদায় হজের ঐতিহাসিক ভাষণে নবিজি (সা.) মানুষের জীবন ও সম্পদের মতো সম্মান নষ্ট করাকেও হারাম ঘোষণা করেন। নবিজি (সা.) বলেন, হে লোক সকল! আজকের এ দিনটি কোন দিন? সমবেত সাহাবিরা বলেন, সম্মানিত দিন। তিনি বলেন, এ মাসটি কোন মাস? সাহাবিরা বলেন, সম্মানিত মাস। তিনি বলেন, এ শহরটি কোন শহর? সাহাবিরা বলেন, সম্মানিত শহর। এরপর নবিজি (সা.) বলেন, নিশ্চয়ই আপনাদের পরস্পরের কাছে পরস্পরের রক্ত, সম্পদ ও মর্যাদা সম্মানিত (নষ্ট করা হারাম), যেমন সম্মানিত এই দিন, এই মাস ও এই শহর। (সহিহ বুখারি: ১৭৩৯)

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যাপকভাবে জনপ্রিয় হওয়ার কারণে এগুলোকে ব্যবহার করে মানুষকে অপবাদ দেওয়া, গুজব ছড়ানো সহজ হয়ে গেছে, যা মানুষের মধ্যে অস্থিরতা, ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদের সবার কর্তব্য এ ব্যাপারে সচেতন ও দায়িত্বশীল হওয়া। কোনো সংবাদ শুনলে তা যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকা।

গুজব ও অপবাদ আখেরাতে ভয়াবহ শাস্তির কারণ হতে পারে তা যেন আমরা ভুলে না যাই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা