ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ গুরগাঁওয়ে ২৩ তলা থেকে ঝাঁপ: বাবার সঙ্গে দুই বছরের কন্যার মৃত্যু দুপুর গড়ালেই ডেস্কে বসে ঝিমুনি কাটাতে টিফিন বাক্সে রাখুন ৫ রকম সুস্বাদু স্ন্যাক্স লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

প্রতিদিন কোরআন তিলাওয়াতের অভ্যাসে যে উপকার পাবেন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১৯:৪৪ অপরাহ্ন
প্রতিদিন কোরআন তিলাওয়াতের অভ্যাসে যে উপকার পাবেন ছবি: সংগৃহীত
কোরআন তিলাওয়াত ফজিলতপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম। কোরআন তিলাওয়াতকে মুমিনের গুণ বলে সম্বোধন করা হয়েছে পবিত্র কোরআনেই। বর্ণিত হয়েছে, মুমিন তো তারা, যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে। (সুরা আনফাল, আয়াত : ০২)

হাদিসে কোরআন তিলাওয়াতকারীকে আল্লাহ পরিজন বলা হয়েছে। আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, কিছু মানুষ আল্লাহর পরিজন। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল, তারা কারা? তিনি বলেন, কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা।’(ইবনে মাজাহ, হাদিস : ২১৫)

আমরা অনেকেই নিয়মিত কোরআন তিলাওয়াত করি না। মাঝেমাঝে কখনো তিলাওয়াত করলেও প্রায় সময় তিলাওয়াত থেকে দূরে থাকি। প্রতিদিন নিয়মিত কোরআন তিলাওয়াত একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। 

প্রতিদিন কোরআন তিলাওয়াত একজন মুসলিমের জীবনে অবিরত রহমত ও সওয়াবের দরজা খুলে দেয়। কেউ নিয়মিত অর্থসহ কোরআন তিলাওয়াত করলে আল্লাহ তায়ালা তাকে সওয়াব দান করবেন এবং নিজের রহমতের চাদরে ঢেকে রাখবেন।

কেউ নিয়মিত কোরআন তিলাওয়াতের অভ্যাস করে ফেললে ধারাবাহিকভাবে সওয়াব পেতেই থাকবে। প্রতিটি হরফের জন্য ১০টি করে সওয়াব পাবেন। 

বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ্ ইবনে মাসঊদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে। আর প্রতিটি নেকিকেই ১০ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আমি বলি না যে, আলিফ-লাম-মীম মিলে একটি হয়ফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, এবং মীম আরেকটি হরফ। (তিরমিজি, হাদিস : ২৯১০)

আর নিয়মিত তিলাওয়াতের অভ্যাস করে ফেলার পর কখনো যদি কোনো কারণে না পারে। যেমন, অসুস্থ, ভ্রমণ, বা এ জাতীয় কোনো কাজে ব্যস্ত থাকার কারণে তিলাওয়াত করতে পারেনি। তবুও আল্লাহ তায়ালা তাকে সেই দিনের সাওয়াব দিয়ে দেবেন। 

কোরআন আল্লাহর কালাম। তাই নিয়মিত কোরআন তিলাওয়াত করা মানে প্রতিদিন আল্লাহ তায়ালা সঙ্গে সংযুক্ত থাকা। আর এর কারণে একজন মানুষের পক্ষে গুনাহ থেকে দূরে থাকা সহজ হবে এবং কোরআন তিলাওয়াতের আমল তার অন্তরকে নরম রাখবে এবং জীবনকে আলোকিত করে তুলবে।

অ্যাবাউট ইসলাম থেকে মুফতি মেনেকের বক্তব্য অবলম্বনে

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ

রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ