ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

জীবনে উন্নয়নের চাবিকাঠি লুকিয়ে অবসরেই!

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:০৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:০৭:১৫ অপরাহ্ন
জীবনে উন্নয়নের চাবিকাঠি লুকিয়ে অবসরেই! ছবি: সংগৃহীত
অবসরে নিজের ইচ্ছামতো কাজ করবেন, নিজেকে গুরুত্ব দেবেন খুব স্বাভাবিক। তবে সেই ছুটির দিন থেকে কিছুটা সময় যদি অন্য ভাবে কাজে লাগানো যায়, বদলে যেতে পারে জীবনই। পেশাগত দিক হোক বা ব্যক্তিজীবন, আত্মিক উন্নতি জীবনের উন্নয়েনর পথ সুগম করে। ছুটির দিনের কিছুটা সময় কাজে লাগিয়ে কী ভাবে নিজের দক্ষতা বাড়িয়ে তুলবেন?

অনলাইন কোর্স: ছুটির দিনে মোবাইলে এলোপাথাড়ি স্ক্রল না করে অন্তত আধ থেকে এক ঘণ্টা এমন কিছু ভিডিয়ো বা ডকুমেন্টারি দেখতে পারেন, যা পেশাগত দিকের জন্য সুবিধাজনক হতে পারে। তথ্যপূর্ণ ভিডিয়ো জীবনে জ্ঞানের ভান্ডার বাড়িয়ে তুলতে সাহায্য করবে। শুধু পেশাগত দিক নয়, অফিস, পরিবার সামলাতে গিয়ে যদি হাঁপিয়ে ওঠেন— তা হলে এই বিষয়ে বিশেষজ্ঞ বা অভিজ্ঞদের পরামর্শ শুনতে পারেন, কী ভাবে দৈনন্দিন কাজকর্ম সময়ে শেষ করা যায়। প্রয়োজনে অনলাইনে পছন্দের বিষয়ে ‘ক্র্যাশ কোর্স’ করতে পারেন।

পডকাস্ট: হয়তো রাস্তায় বেরিয়ে যানজটে আটকে রয়েছেন কিংবা অলস ভাবেই হাঁটাহাটি করছেন, সেই সময় পেশাগত ক্ষেত্রে সহায়ক হয় এমন কিছু শুনতে পারেন। বিভিন্ন রকম পডকাস্ট কার্যক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। কার্যক্ষেত্রে নিজের দুর্বলতা চিহ্নিত করে, তা কী ভাবে কাটিয়ে ওঠা যায়, সেই ব্যাপারে নজর দিতে পারেন।

সৃজনশীল কাজ: কেউ ভাল আঁকেন, লেখেন, গান করেন। কিন্তু এক সময় অফিস, সংসার সামলাতে গিয়ে নিজের প্রতিভা হারিয়ে যেতে থাকে। অবসরে নিজের শখগুলিকে গুরুত্ব দিন। অনুশীলনে প্রতিভা বাড়ে। মনঃসংযোগেও সুবিধা হয়। সৃজনশীল কাজ মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি করে।

কিছু শেখা যায়: ছুটির দিনে পছন্দের কোনও বিষয় শিখতে ভর্তি হতে পারেন। পুরো দিন নয়, বড়জোড় ঘণ্টাখানেকের ক্লাস হবে, এমন কোনও কোর্সে যোগ দিতে পারেন। তা খেলাধূলা হতে পারে বা ফিটনেস সংক্রান্ত বিষয়ও হতে পারে। জুম্বা, অ্যারোবিকস বা যোগাসনের ক্লাস করতে পারেন ছুটির দিনে।

স্বেচ্ছাশ্রম: সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেও অনেক কাজ করা যায়। এমন কোনও কাজ বেছে নিতে পারেন, যাতে দশের ভাল হয় আবার নিজেও তৃপ্তি পান। সে রকম কোনও কাজে আগ্রহ থাকলে, বিষয়টি ভাবতে পারেন।

এ ছাড়াও বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, পছন্দের রান্না করা— এমন অনেক কিছুর মধ্যে দিয়েও কিছু না কিছু শেখা যায়। যা ভবিষ্যৎ জীবনে কাজে লাগতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত