ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

ফুরফুরে মেজাজে আফঈদারা, লক্ষ্য এখন ভুটান ম্যাচ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৩:৫৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৩:৫৪:৪৬ অপরাহ্ন
ফুরফুরে মেজাজে আফঈদারা, লক্ষ্য এখন ভুটান ম্যাচ ছবি: সংগৃহীত
রোববার রাতে ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে তৃষ্ণা রানীর সেই জয়সূচক গোল, নেপালের বিপক্ষে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে বাংলাদেশের মেয়েরা ছিনিয়ে নিয়েছিল এক দুর্দান্ত জয়। কিন্তু সেই স্মরণীয় মুহূর্তের আবেগ এখন স্মৃতির খাতায়। কারণ, শিরোপার জেতার জন্য সামনে আরও অনেকটা পথ বাকী। আজই সেই পথে নতুন এক ধাপ, ভুটানের বিপক্ষে মাঠে নামছে আফঈদারা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় দিনের প্রথম খেলায় বিকেল ৩টায় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে নামছে বাংলাদেশ। এর ঠিক আগে, গতকাল দিনটি কেটেছে রিকভারি সেশনকালে সুইমিং, বিকেলে হালকা জিমে কাজ। জয় পেলেও ক্লান্তি চেপে ধরেছিল শরীর, তাই রিকভারিতে কোনো কমতি রাখেনি কোচিং স্টাফ। 

সোমবার বাফুফের দেওয়া এক বার্তায় দলের অধিনায়ক আফঈদা খন্দকার জানান, 'নেপালের সাথে ম্যাচটা জিতেছি। আমরা যেটা চাইছিলাম, সেটাই হয়েছে। আজকে (সোমবার) আমরা সবাই রিকভারি সেশন করেছি সুইমিং পুলে, সবাই সেশনগুলো উপভোগ করছি। সন্ধ্যায় আগামীকালের ম্যাচ নিয়ে আমাদের সঙ্গে কোচ বসে পরিকল্পনা করেছেন, সেটাই ভুটানের বিপক্ষে মাঠে আমরা করার চেষ্টা করব।'

দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যাও জানালেন আশাব্যঞ্জক খবর। বলেন, 'সবাই ফিট আছে। আজকের রিকভারি সেশনে ছিল জিমে ওয়ার্কআউট আর পুলে সুইমিং। ছোটখাটো ইনজুরিকে বড় করে বলা যায় না, টিম ফিজিও সেগুলো দেখে নিচ্ছেন।' সামনের লক্ষ্য নিয়ে তিনি বলেন, 'আমাদের এখনও চারটা ম্যাচ রয়েছে, তো আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করার এগোতে চাই। লক্ষ্য তো সবারই ভালো থাকে আমাদেরও ব্যতিক্রম নয় তবে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বের সঙ্গে খেলতে চাই। আমরা ভাল কিছুর আশায় আছি।' 

এদিকে এই টুর্নামেন্টে বাংলাদেশকে টক্কর দেওয়ার মত এক মাত্র দল নেপাল। তাদের বিপক্ষের ম্যাচের রোমাঞ্চ মেয়েদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কিন্তু সাফল্য ধরে রাখতে হলে পায়ের নিচে মাটি শক্ত রাখতে হয়। বাংলাদেশের মেয়েরাও তাই ঠিক সেভাবেই এগোচ্ছে প্রতিটি ধাপ হিসেব করে, প্রতিটি ম্যাচকে চ্যালেঞ্জ ভেবে। আজকের ম্যাচে ভুটানের বিপক্ষে জয় চাই শুধু পরিসংখ্যানের খাতায় নয়, চাই আত্মবিশ্বাসের ধারাবাহিকতায়ও।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান