ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে 'অপারেশন এপিক ফিউরি' ঐতিহাসিক বিজয়: পিট হেগসেথ সম্পর্ক ভাঙল সেতারবাদক ঋষভ রিখীরাম ও সান্যা মলহোত্রের! ‘ঋতুস্রাব কোনও অজুহাত নয়’, মন্তব্যের জেরে কটাক্ষের শিকার শ্রীলীলা! জামালপুরে অপহৃত মাদরাসাছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে শুরু হল আ্যাপের মাধ্যমে তেল বিক্রি ৩০ লাখ টাকার আইসসহ যুবক গ্রেপ্তার চকলেটের লোভ দেখিয়ে শিশুকে বাড়িওয়ালার ধর্ষণ যুদ্ধবিরতির পরও লেবাননে ভয়াবহ বিমান হামলা, বহু হতাহত হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারত হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাবে ভারত নিয়ামতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অতিরিক্ত দামে পেট্রোল বিক্রিতে জরিমানা ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে আম, লিচু ও ধানের ব্যাপক ক্ষতি ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে রাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি পীরগঞ্জে স্কাউট দিবস পালিত লালপুরের বিনামূল্যে সার ও বীজ বিতরণ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

সুইসাইড নোট লিখে মডেল ও অভিনেত্রী স্যান র‍্যাচেলের আত্মহত্যা

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৩:৩৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৩:৩৩:৪৯ অপরাহ্ন
সুইসাইড নোট লিখে মডেল ও অভিনেত্রী স্যান র‍্যাচেলের আত্মহত্যা মডেল ও অভিনেত্রী স্যান র‍্যাচেল। ছবি: সংগৃহীত
শোবিজ ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া। কয়েকদিন আগেই ফ্ল্যাট থেকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার করা হয়। এই রেশ কাটিয়ে উঠার আগেই খবর আসে, সোমবার (১৪ জুলাই) দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী বি সরোজা দেবী মারা গেছেন। এ নিয়ে যখন সোশ্যাল মিডিয়া শোকস্তব্ধ, তখন সামনে এল আরেক দুঃসংবাদ।

ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্যান র‍্যাচেল আত্মহত্যা করেছেন। রোববার (১৩ জুলাই) ভোরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

শঙ্কর প্রিয়া নামে পরিচিত মডেল স্যান র‍্যাচেল সাবেক মিস পুদুচেরি মডেলদের ট্রেইনার হিসেবে কাজ করতেন। রোববার বাবার বাড়ি কারামনিকুপ্পমে একসঙ্গে একাধিক ওষুধ সেবন করেন তিনি। কিন্তু ঘুমের ওষুধ সেবন করেছিলেন কিনা, তা জানায়নি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিয়ে করেছিলেন স্যান র‍্যাচেল। বাবার বাড়ি এসেছিলেন। সেখানেই একসঙ্গে একাধিক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে একটি সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে নেয়া হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, আর্থিক সমস্যার মধ্যে ছিলেন অভিনেত্রী স্যান র‍্যাচেল। ব্যক্তিগত বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন।  কিছুদিন আগেই স্বর্ণালংকার বিক্রি করেছেন। মূলত ক্যারিয়ার সংক্রান্ত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, টাকার জন্য বাবার কাছে হাত পেতেছিলেন স্যান র‍্যাচেল। কিন্তু তার বাবা না করে দেয়। তারপরই আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধারকৃত সুইসাইড নোটে কাউকে দায়ী করেননি তিনি। তবে যেহেতু সম্প্রতি বিয়ে করেছিলেন, তাই মানসিক স্বাস্থ্যে দাম্পত্য সম্পর্ক প্রভাব ফেলেছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, ফ্যাশন দুনিয়ায় সমস্ত প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজেকে খ্যাতনামা করে তুলেছিলেন স্যান র‍্যাচেল। শোবিজ অঙ্গনে শঙ্কর প্রিয় নামে পরিচিত ছিলেন। অল্প বয়সেই মাকে হারিয়েছিলেন র‍্যাচেল আর তখন থেকেই তার বাবাই তাকে লালন-পালন করেছেন। আর বাবার উৎসাহেই মডেলিংয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন র‍্যাচেল। বর্ণবাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠ তুলেছিলেন র‍্যাচেল এবং ফ্যাশনের দুনিয়ায় ফর্সা ত্বকের প্রচলিত স্ট্যান্ডার্ডকে চ্যালেঞ্জ করে স্বীকৃতি অর্জন করেন। লন্ডন, জার্মানি ও ফ্রান্সে তিনি আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০-২১ সালে র‍্যাচেল মিস পুদুচেরির খেতাব জেতেন, এছাড়াও ব্ল্যাক বিউটি বিভাগে মিস ওয়ার্ল্ড খেতাবও জিতেছিলেন। একাধিক ফ্যাশন শো ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার