ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

বিমানবন্দরের পরিচালনায় এখনও পাক-সমর্থক তুরস্কের সংস্থা

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১০:২৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১০:২৯:১৬ অপরাহ্ন
বিমানবন্দরের পরিচালনায় এখনও পাক-সমর্থক তুরস্কের সংস্থা বিমানবন্দরের পরিচালনায় এখনও পাক-সমর্থক তুরস্কের সংস্থা
পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পরে খোলাখুলি ইসলামাবাদের পক্ষে দাঁড়িয়েছিল তুরস্ক। তাদেরই দেওয়া ড্রোন ব্যবহার করে ভারতের জনবসতি এবং সামরিক পরিকাঠামোর উপর আঘাত হানার চেষ্টা করেছে পাক ফৌজ। কিন্তু এখনও ভারতের কয়েকটি বিমানবন্দর পরিচালনা এবং পরিষেবাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশন!

এই আবহে পুরো বিষয়টিতে নিরাপত্তাজমিত ঝুঁকি রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সংঘাতের আবহে তুরস্ক সরাসরি পাকিস্তানে অস্ত্রবোঝাই বিমান পাঠিয়েছে বলে অভিযোগ। ভারতীয় বিমানবন্দরগুলি পরিচালনায় থাকার কারণে নিরাপত্তাজনিত স্পর্শকাতর তথ্য হাতে আসে ইউরোপের দেশ তুরস্কের ওই সংস্থাটির। এ ক্ষেত্রে অন্তর্ঘাত ঘটলে বড় বিপর্যয় কার্যত নিশ্চিত। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি সেলেবি অ্যাভিয়েশনের কার্যকলাপের উপর নজরদারি শুরু করেছে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি।

১৯৫৮ সালে তুরস্কের প্রথম ব্যক্তিগত মালিকানাধীন ‘গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা’ হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল সেলেবির। এখন ভারত-সহ বিশ্বের বিমানবন্দর পরিচালনা ও পরিষেবা প্রদানকারী অন্যতম সংস্থা এটি। র‌্যাম্প হ্যান্ডলিং, যাত্রী এবং কার্গো পরিচালনা, মালবহন ও গুদামজাত করা সংক্রান্ত ব্যবস্থাপনা, সেতু (জেট ব্রিজ) পরিচালনা, সাধারণ বিমান চলাচল এবং প্রিমিয়াম বিমানবন্দর লাউঞ্জ পরিষেবার কাজে জড়িত সেলেবি। বিশ্বের ছ’টি দেশে ৭০টিরও বেশি বিমানবন্দরে রয়েছে তাদের কার্যকলাপ। কিন্তু ভারতের বিরুদ্ধে ইসলামাবাদ-আঙ্কারা সামরিক সখ্যের কারণে এ দেশে সেলেবির ‘ভবিষ্যৎ’ নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ