ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত

সন্ধে হলেই জিলিপি-সিঙাড়া নিঃশব্দে ডেকে আনছে বিপদ, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০২:৩০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০২:৩০:৩১ অপরাহ্ন
সন্ধে হলেই জিলিপি-সিঙাড়া নিঃশব্দে ডেকে আনছে বিপদ, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ফাইল ফটো
ফাস্ট ফুড, মিষ্টি, ভাজাভুজি—যার স্বাদে আমরা রোজকার জীবনে অভ্যস্ত, তা এখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নজরে। মোটা হওয়ার সমস্যা ও হৃদরোগ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায়, মন্ত্রক সম্প্রতি দেশের সমস্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে ‘তেল ও চিনি সতর্কতা বোর্ড’ বসানোর, যাতে সাধারণ মানুষ খাবার বাছার ক্ষেত্রে সচেতন হন।

এই নতুন পদক্ষেপে সরাসরি নজরে এসেছে সিঙাড়া ও জিলিপির মতো জনপ্রিয় খাবার, যেগুলো স্বাস্থ্য মন্ত্রকের ভাষায়, “সিগারেটের মতো সতর্কতার যোগ্য”।

হৃদরোগ বিশেষজ্ঞ সঞ্জয় চিওয়ানে (ডিরেক্টর, কার্ডিওলজি, ফর্টিস হাসপাতাল, গুরগাঁও) বলেন, “নিয়মিত সিঙাড়া বা জিলিপি খাওয়া শরীরের জন্য একেবারে ধ্বংসাত্মক। এতে রয়েছে বিপজ্জনক ট্রান্স ফ্যাট ও প্রসেসড চিনি, যা বিশ্বব্যাপী হৃদরোগের প্রধান কারণ।”

সিঙাড়া: ‘খারাপ কোলেস্টেরলের কারখানা’
সিঙাড়া সাধারণত ভাজা হয় হাইড্রোজেনেটেড বা বারবার ব্যবহৃত তেলে, যা ট্রান্স ফ্যাট বাড়ায়। এতে LDL (Bad Cholesterol) বাড়ে, HDL (Good Cholesterol) কমে যায়। ফলে আটেরিওস্ক্লেরোসিস হয়—ধমনিতে ফ্যাট জমে তা সরু ও শক্ত হয়ে পড়ে। ঝুঁকি বাড়ে হৃদরোগ, স্ট্রোক, হাই ব্লাড প্রেসারের। এতে থাকে ময়দা — একধরনের প্রসেসড কার্বোহাইড্রেট, যা রক্তে সুগারের মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়।

জিলিপি: ডায়াবেটিসই মূল কথা
চিনির রসে ভেজানো জিলিপি, গ্লাইসেমিক ইনডেক্সে অত্যন্ত ওপরের দিকে রয়েছে। খাওয়ার পর শরীরে মারাত্মক সুগার স্পাইক হয়। শরীর ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে পড়ে — যা টাইপ ২ ডায়াবেটিসের প্রথম ধাপ। চিনি বাড়ায় ট্রাইগ্লিসারাইড, যা ফ্যাটি লিভার ও ডিসলিপিডেমিয়া ঘটায়। তৈরি হয় অক্সিডেটিভ স্ট্রেস ও নিম্ন মাত্রার দীর্ঘস্থায়ী ইনফ্ল্যামেশন, যা ধমনির স্থিতিস্থাপকতা নষ্ট করে দেয়।

তাহলে করণীয় কী? কী খাওয়া উচিত?
ডা. চিওয়ানের পরামর্শ, “হোল গ্রেইন, সবজি, ফল, বাদাম, অলিভ অয়েল ও লিন প্রোটিন (চিকেন) দিয়ে তৈরি খাবার খান। মাঝে মাঝে সিঙাড়া-জিলিপি চলতে পারে, কিন্তু নিয়মিত খাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি