ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১১:৪০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১১:৪০:৫৯ অপরাহ্ন
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি ও স্লোগান দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)  জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। 

সোমবার (১৪ জুলাই) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মাদ আমীরুল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের । তবুও মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ী হত্যা কাণ্ডের ঘটনা দলীয় সংশ্লিষ্টতার অভিযোগ ইতিমধ্যে বিএনপির তিনটি অঙ্গ-সহযোগী সংগঠন থেকে ৫ জন কে আজীবনের জন্য বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এরপরও বিএনপিকে জড়িয়ে ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো এবং কুরুচিপূর্ণ স্লোগান দেওয়াটা দুঃখজনক । আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

ফোরামের নেতারা বলেন, ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীকে নির্মম ভাবে পাথর দিয়ে হত্যার ঘটনা নিন্দনীয়। এসব ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিএনপি ও তারেক রহমানের নামে অশালীন স্লোগান দেওয়া হয়েছে। যা  অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত । এ কথা বলার অপেক্ষা রাখে না যে চব্বিশের জুলাই- আগস্ট এর রক্তঝরা দিনগুলিতে ছাত্রজনতার আন্দোলনে সার্বিক ভাবে পাশে ছিল বিএনপি এবং তারেক রহমান । শুধু বক্তব্য দিয়ে নয়, বরং অসংখ্য নেতাকর্মী মাঠে সশরীরে অংশ গ্রহণ করে আন্দোলনকে উজ্জীবিত রেখেছিলেন। শুধু তাই নয়, যখন জাতি ছিল হতাশায় নিমজ্জিত ও দিশেহারা, তখন দূর প্রবাসে থেকেও আশার আলো দেখিয়েছেন তারেক রহমান। তার কণ্ঠে আমরা শুনেছি স্বাধীনতা ও ঐক্যের ডাক। জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে তিনি তার নেতৃত্বকে প্রমানিত করেছেন।   

তারা আরো বলেন, একটি কুচক্রী মহল বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালাচ্ছে । এ ধরনের অপপ্রচার এমন সময়ে শুরু হয়েছে যখন একটি জরিপের ফলাফলে দেখা গেছে যে, এদেশের তরুনেরা বহু লড়াই সংগ্রামে পরীক্ষিত বাংলাদেশপন্থী শক্তি বিএনপিতেই তাদের আস্থা ও বিশ্বাস রাখে। আগামীতে বিএনপিকেই এদেশের অধিকাংশ তরুন ক্ষমতায় দেখতে চায়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার