ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুঁচকে যাওয়া চামড়া হবে কোমল তুলতুলে, প্রয়োগ করুন ৭ পন্থা এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী পাকিস্তানে ভারী বৃষ্টিতে ছাদ ধসে নারীসহ ১০ জনের মৃত্যু কুমিল্লায় সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার দীর্ঘায়ুর রহস্য লুকিয়ে আলোতেও! দিনে ও রাতে কী ভাবে তার ব্যবহার করবেন জেনে নিন আত্রাইয়ে ৮০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রাণীনগরে মাদকসেবী ২জনের কারাদন্ড ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি মামুন অন্তরালে থাকা ইরানের সর্বোচ্চ নেতার সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের যে আশ্বাস শিক্ষামন্ত্রীর আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিস রাসিক প্রশাসকের সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান ​ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া ৮৪ একর বনভূমিতে চারা রোপণ শুরু বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

অতিথিদের সামনে স্ত্রীর পরকীয়ার ভিডিয়ো চালালেন দমকলকর্মী! জন্মদিনের পার্টি পরিণত হল বিচ্ছেদ পার্টিতে

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১০:১৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১০:১৫:২৫ অপরাহ্ন
অতিথিদের সামনে স্ত্রীর পরকীয়ার ভিডিয়ো চালালেন দমকলকর্মী! জন্মদিনের পার্টি পরিণত হল বিচ্ছেদ পার্টিতে অতিথিদের সামনে স্ত্রীর পরকীয়ার ভিডিয়ো চালালেন দমকলকর্মী! জন্মদিনের পার্টি পরিণত হল বিচ্ছেদ পার্টিতে
দমকলকর্মীর জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন স্ত্রী। কিন্তু আনন্দের মুহূর্ত নাটকীয় মোড় নিল হঠাৎ করেই। ঘরভর্তি লোকের সামনে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন দমকলকর্মী ওই যুবক। অতিথিদের সামনেই জানিয়ে দিলেন, তাঁর জন্য পার্টির আয়োজন করলেও স্ত্রীর মন জুড়ে রয়েছেন অন্য পুরুষ। স্ত্রীর পরকীয়ার কথাও তুলে ধরলেন। অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ জার্সিতে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টিতে নতুন পোশাক পরে উপস্থিত হন নিউ জার্সির ওই দমকলকর্মী। তাঁকে দেখে অতিথিরা শুভেচ্ছা জানান। এর পর অতিথিদের উদ্দেশে তিনি বলেন, ‘‘যদিও আজ আমার জন্মদিন, তবে আমি আমার স্ত্রীর জন্য কিছু কথা বলতে চাই।’’ এর পর স্ত্রীর দিকে এগিয়ে যান যুবক। স্ত্রীকে বিয়ের আংটি খুলে দিতে বলেন। যুবকের ওই কথা শুনে তাঁর স্ত্রী এবং অতিথিরা অবাক হয়ে যান। এর পর স্ত্রীকে চুম্বন করে ওই দমকলকর্মী বলেন, ‘‘আমি সব কিছু জানি। আমি তোমার পরকীয়ার কথা জানি। সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেছি। আমার ভাল লাগেনি। কিন্তু তোমার বিকল্প পরিকল্পনা নিয়ে আমি সব কিছু জানি।’’ তবে যুবকের সেই অভিযোগ অস্বীকার করেন তাঁর স্ত্রী। এর পর যুবক পরকীয়ার ভিডিয়ো সকলকে দেখিয়ে দেওয়ার কথা বললে তাঁর স্ত্রী সব কিছু স্বীকার করেন। বিচ্ছেদের সিদ্ধান্ত নেন যুবক। একে একে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান অতিথিরা।

সেই ঘটনার কথা সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার ওই দমকলকর্মীর স্ত্রীর নিন্দা করেছেন। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘জন্মদিনের পার্টি বিচ্ছেদের পার্টিতে পরিণত হয়ে গেল।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান