ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

স্যুপ খাওয়ার অনেক উপকার, পুষ্টিবিদ কণিকা

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১১:২৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১১:২৭:০৮ অপরাহ্ন
স্যুপ খাওয়ার অনেক উপকার, পুষ্টিবিদ কণিকা স্যুপ খাওয়ার অনেক উপকার, পুষ্টিবিদ কণিকা
পুষ্টিবিদ কণিকা মলহোত্রা বলছেন, স্যুপ খাওয়ার অনেক উপকার। প্রথমত, স্যুপ শরীরে পানির চাহিদা পূরণ করে। সন্ধের সময় গরম গরম কিছু খাওয়ার ইচ্ছা হলে, সেই দাবিও পূরণ হয় স্যুপে। সব্জি বা প্রোটিনসমৃদ্ধ স্যুপ ভিটামিন, খনিজে ভরপুর। এটি খেতেও ভাল। ক্যালোরিও কম। সব্জিতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্টও অক্সিডেটিভ স্ট্রেস দূর করতে সাহায্য করে। স্যুপ হজমেও সহায়ক। ফলে দুপুরে ভরপেট খাওয়ার পর যাঁদের পেটফাঁপার সমস্যা হয়, বা সন্ধেয় ভাজাভুজি খেলে রাতে খাওয়ার ইচ্ছা থাকে না, তাঁরা স্যুপ খেতেই পারেন।

মীরা রাজপুত সমাজমাধ্যমে যে স্যুপের ছবি দিয়ে পোস্ট করেছিলেন, সেটি সব্জি দেওয়া ক্লিয়ার স্যুপ। তবে এতে তিনি আগে থেকে সংরক্ষণ করে রাখা কোনও সব্জিসেদ্ধ জল বা ব্রথ দেননি। বরং স্বাদের জন্য একটু তিলের তেল দিয়েছেন। স্বাদ বৃদ্ধিতে ধনেপাতা বা পেঁয়াজশাকও ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

সব্জি দেওয়া এমন স্যুপই মীরার সান্ধ্য খাবার।

সব্জি দিয়ে এমন স্যুপ স্বাস্থ্যকর। তবে এ ছাড়াও সন্ধের খাবার তালিকায় রাখতে পারেন—

টম্যাটো স্যুপ: টম্যাটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সেটি মিক্সারে ঘুরিয়ে নিন। কুচি করে কাটা পেঁয়াজ গরম তেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিন। যোগ করুন রসুনকুচি। সেদ্ধ করা টম্যাটো পিউরি দিয়ে রান্না করে নিন। স্বাদমতো নুন, গোলমরিচ এবং পরিমাণমতো জল দিলেই তৈরি হয়ে যাবে স্যুপ। টম্যাটো স্যুপে মেলে লাইকোপেন নামে শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট।

সব্জি হোক বা ডাল, টম্যাটো, রাঙা আলু অনেক কিছু দিয়েই স্যুপ বানিয়ে নিতে পারেন।

মুসুর ডালের স্যুপ: মুসুর ডাল দিয়েও স্যুপ বানানো যায়। প্রোটিনসমৃদ্ধ স্যুপে মেলে ফাইবারও। স্বাদের জন্য তিসি বীজ শুকনো খোলায় নাড়িয়ে ছড়িয়ে দিতে পারেন। এতে ফ্যাটি অ্যাসিডও যোগ হবে।

রাঙা আলু এবং নারকেল দুধের স্যুপ: ভিটামিন, খনিজে ভরপুর রাঙা আলু। নারকেলের দুধে মেলে ফ্যাটি অ্যাসিড। ঘন ক্রিমের মতো হয় এই স্যুপটি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু