ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক আরএমপির অভিযানে রাজশাহীতে ৮ জন আটক যুক্তরাষ্ট্রের একই দিনে ৫০ অঙ্গরাজ্যের মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর উদযাপন তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

অস্ত্র-মাদক মামলায় শিক্ষকের পুনঃতদন্ত আবেদন, র‌্যাব সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিচালকের

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১০:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১০:৩৭:৫০ অপরাহ্ন
অস্ত্র-মাদক মামলায় শিক্ষকের পুনঃতদন্ত আবেদন, র‌্যাব সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিচালকের অস্ত্র-মাদক মামলায় শিক্ষকের পুনঃতদন্ত আবেদন, র‌্যাব সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিচালকের
রাজশাহীতে এক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, তার প্রাইভেট কারে শত্রুতামূলকভাবে গোপনে অস্ত্র ও মাদক রেখে তাকে পূর্বপরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। চলতি বছরের ২২ জুন তিনি র‌্যাব-৫ এর রাজশাহী কার্যালয়ে লিখিতভাবে পুনঃতদন্তের আবেদন করেন। আবেদনের সিরিয়াল নম্বর ১৭৫।

মজনু আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সঙ্গে “সাগর সাইন্স একাডেমি” নামের একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি “বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ” ও “নর্থব্রিজ স্কুল”-এর পরিচালনার সঙ্গেও যুক্ত।

মজনু আহমেদের অভিযোগ, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপশহর মডেল প্রাইমারি স্কুল মোড়ে তার প্রাইভেট কারে র‌্যাব-৫ তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারের কথা জানায়। কিন্তু তিনি দাবি করেন, “আমি এই বিষয়ে কিছুই জানতাম না। পূর্বশত্রুতার জেরে কেউ আমার গাড়িতে এসব রেখে র‌্যাবকে তথ্য দিয়েছে।”

তিনি আরও জানান, অভিযানের সময় র‌্যাব-৫ এর এফএস সদস্য কর্পোরাল মোস্তাফিজ উপস্থিত ছিলেন। ওই র‌্যাব সদস্যের বিরুদ্ধে অতীতেও ভুয়া অস্ত্র ও মাদক মামলায় ফাঁসানোর একাধিক অভিযোগ রয়েছে।

মজনুর পরিবার বলছে, “এই মামলা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। একজন নির্দোষ, শিক্ষিত ও সমাজের জন্য নিবেদিত মানুষকে এমন মামলায় ফাঁসিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।” তারা বলেন, মজনুর নামে আগে কোনো মামলার রেকর্ড ছিল না এবং তিনি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডেও জড়িত না।

বর্তমানে মামলাটি বোয়ালিয়া মডেল থানার মামলা নম্বর ১৩ হিসেবে বিচারাধীন রয়েছে। পরিবার ও সংশ্লিষ্টরা র‌্যাব সদস্যদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন ঘটনা যদি উদ্দেশ্যমূলক হয়, তবে সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও বিচারপ্রাপ্তির অধিকার নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকে যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার