ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান

১৮ লাখ টাকার আম নিয়ে ট্রাক খাদে

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১০:০০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১০:০০:২৫ অপরাহ্ন
১৮ লাখ টাকার আম নিয়ে ট্রাক খাদে ১৮ লাখ টাকার আম নিয়ে ট্রাক খাদে
নওগাঁর বদলগাছীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমবাহী একটি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় ট্রাক চালকের সহযোগী কাউছারসহ চারজন আহত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে সাপাহার থেকে ছেড়ে আসা একটি আমবাহী ট্রাক বিষ্ণুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমবাহী ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং অপর ট্রাকটি একটি বাড়ির প্রাচীরে ধাক্কা খেয়ে দেওয়াল ভেঙে ফেলে। সংঘর্ষের ফলে পেছন থেকে আসা আরো একটি ট্রাক দুর্ঘটনার শিকার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় তিনটি ট্রাক ঘটনাস্থলে আটকা পড়ে এবং রাস্তার পাশের একটি অটো চার্জারও ক্ষতিগ্রস্ত হয়।

ব্যবসায়ী মাহবুব ও পলাশ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকে ১৫ জন আম ব্যবসায়ীর মোট ৫৫০ ক্যারেট আম ছিল। দিনব্যাপী ট্রাকটি পানিতে ডুবে থাকায় আম নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন তারা। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ