ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কের খেসারত দিতে হয়েছিল বাবাকেও! ছয় বছর পরে কোন তথ্য প্রকাশ্যে আনলেন রিয়া? বান্ধবীর বাড়িতে গিয়ে তার বাবার যৌন হেনস্থার শিকার নাবালিকা সমঝোতার সময় শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প হজ করতে গিয়ে ভিক্ষা করবেন না, পাকিস্তানি নাগরিকদের সতর্ক করল দূতাবাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আমার এখনও বিয়ে হয়নি পূজা চেরি ব্রণ থেকে মুক্তির রহস্য জানালেন তামান্না বাসায় যাওয়ার প্রস্তাবে সাড়া দিয়ে নিজের সর্বনাশ ডাকলেন নারী ৭ বার কান ধরে ওঠবস করিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, অতঃপর... এক সপ্তাহের ব্যবধানে দুই শিশুকে বলাৎকার শিক্ষকের, অতঃপর... গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ ‘জিনে নিয়ে গেছে’ দাবি মায়ের, পরে ড্রামে মিলল ১৪ দিনের শিশুর মরদেহ থানার সামনে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক আপ্যায়নে খাসি ছিল না’ বলে বিয়ে ভাঙা বর জুনায়েদের পাল্টা অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা

বিআরটিএ ও ডামের উদ্যোগে ২৯৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:৩৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:৩৮:৩৮ অপরাহ্ন
বিআরটিএ ও ডামের উদ্যোগে ২৯৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ বিআরটিএ ও ডামের উদ্যোগে ২৯৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ
তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ২৯৫ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।       

সকালে (১৪ জুলাই’২৫) রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন।

প্রশিক্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ধুমপানের কুফল, স্বাস্থ্য ঝুঁকি, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে গণপরিবহন চালকদের (বাস,সিএনজি, লেগুনা, টেম্পু) অবহিত করা হয়। চালক ও চালকের সহকারীদের ধূমপানের ফলে গণপরিবহনে পরোক্ষভাবে ধূমপানের শিকার হন যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা। ফলে ধূমপান না করেও একই রকম ক্ষতির শিকার হচ্ছেন তারা। এ সময় ভিডিও চিত্রের মাধ্যমে অংশ্যগ্রহণকারী চালকদের গণপরিবহনে ধূমপানের অপকারিতা বিষয়ে সু-স্পষ্ট ধারণা ও আইনের বাধ্যবাধকতা সম্পর্কে বাস চালকদের সামনে বিস্তারিত উপস্থাপন করা হয়।

পাবলিক প্লে­স যেমন বাস টার্মিনাল, বিমান বন্দর, রেলষ্টেশন, নৌ-বন্দর, সরকারী বিভিন্ন অফিসসহ গণ-জমায়েত স্থলে ধূমপান আইনত শাস্তিযোগ্য অপরাধ। যেসব স্থানে প্রত্যক্ষ ধূমপানকারিদের কারণে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন অনেক শিশু-মহিলাসহ সকল অধূমপায়ীরা।

গণ-পরিবহন শতভাগ তামাকমুক্ত রাখা ও আইনের বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে প্রতি সপ্তাহেই নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা