ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

যুবলীগ নেতাকে ধরিয়ে দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০২:৪৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০২:৪৭:১৭ অপরাহ্ন
যুবলীগ নেতাকে ধরিয়ে দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি ছবি: সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে যুবলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার অভিযোগে যুবদল নেতা এনামুল ইসলামকে মারধরের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন।

জানা যায়, এনামুল ইসলাম উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ছাতুয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। অভিযুক্ত যুবলীগ নেতা হাফিজ উদ্দিন মাঝিহট্ট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই গ্রামের মোসলিম উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, যুবদল নেতা এনামুল ইসলাম শনিবার রাত সাড়ে ১১টার দিকে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে যুবলীগ নেতা হাফিজ উদ্দিন ৫-৬ জন সহযোগী নিয়ে তার পথরোধ করেস। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। খবর পেয়ে পরিবারের লোকজন রাতেই তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতা এনামুল ইসলাম বলেন, কয়েক মাস আগে মাঝিহট্ট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনসহ কয়েক জনের নামে ৫ আগস্ট পরবর্তী থানায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সেই মামলায় তিনিসহ তার সহযোগীরা গ্রেপ্তার হন। পরে তারা জামিনে জেল থেকে মুক্ত হয়ে আসেন। তাদের ধারণা আমি তাদেরকে মামলায় জড়িয়েছি এবং গ্রেপ্তারে সহযোগিতা করেছি। এমন সন্দেহে তারা আমার ওপর হামলা চালিয়ে আমাকে আহত করেছে।

এ দিকে যুবলীগ নেতা হাফিজ উদ্দিনের মোবাইল ফোনে একাধিকার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেছি। এ ব্যাপারে থানায় মামলা দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় হাফিজ উদ্দিনসহ কয়েকজনের নামে থানায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার