ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

ক্লাব বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের কাণ্ড ভাইরাল

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০২:৪৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০২:৪৩:০০ অপরাহ্ন
ক্লাব বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের কাণ্ড ভাইরাল ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি মানেই যেন অন্য রকম কিছু ঘটবে! তেমনি অন্য রকম এক ঘটনা ঘটালেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে। এতে দুয়ো পর্যন্ত শুনতে হয়েছে ট্রাম্পকে।

রোববার (১৩ জুলাই) ক্লাব বিশ্বকাপ ফাইনালে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় পিএসজি-চেলসি। ফরাসি জায়ান্টদের ৩-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ইংলিশ ক্লাব চেলসি। 

এমন দুর্দান্ত জয়ের পর চেলসির শিরোপা উদযাপনে ‘কাবাব মে হাড্ডি’ হয়ে দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বকাপের ট্রফি নিয়ে খেলোয়াড়দের উদযাপনের সময়ে সাধারণত আয়োজক বা পৃষ্ঠপোষকদের কেউ থাকেন না। খেলোয়াড়দের বাঁধভাঙা উচ্ছ্বাসে যেন বাধা না পড়ে, সে কারণেই অতিথিরা ট্রফি দিয়েই সরে আসেন।

ট্রফি চেলসির ফুটবলারদের হাতে তুলে দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সরে এসেছিলেন। কিন্তু ট্রাম্প যে নাছোড়বান্দা। তিনি দাঁড়িয়ে থাকলেন চেলসির মাঝেই! এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

ফিফা সভাপতি ইনফান্তিনো বারবার মঞ্চ থেকে সরে দাঁড়ানোর ইশারা দিলেও চেলসির খেলোয়াড়দের উদযাপনের ভিড়ে ঠায় দাঁড়িয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের এই কাণ্ড দেখে অনেকের হয়তো ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের ঘটনা মনে পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তৎকালীন সভাপতি শারদ পাওয়ার অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। ট্রফি দেওয়ার পরও যখন শারদ সেখান থেকে যাচ্ছিলেন না, তখন তাকে (শারদ) ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন পন্টিং।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান