ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

একা স্বামীর জন্মদিন পালন আর নয়, তথাগতকে শুধুই শুভেচ্ছা দেবলীনার

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৯:৪৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৯:৪৮:২৪ অপরাহ্ন
একা স্বামীর জন্মদিন পালন আর নয়, তথাগতকে শুধুই শুভেচ্ছা দেবলীনার একা স্বামীর জন্মদিন পালন আর নয়, তথাগতকে শুধুই শুভেচ্ছা দেবলীনার
তিন বছর হল তাঁদের ছাদ আলাদা হয়েছে। বন্ধুত্ব না থাকলেও এখনও পরস্পরের শুভাকাঙ্খী বলেই মনে করেন। তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। সাত বছর সংসারের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। গত তিন বছরে দু’জনের জীবনেই অনেক পরিবর্তন এসেছে।

এপ্রিলের ২২ তারিখ দেবলীনার জন্মদিন। আর ১৫ মে তথাগতের জন্মদিন। দু’জনের জন্মদিন যৌথ ভাবে পালন করতে প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে যেতেন তাঁরা। তা সেটা দেশের বাইরে হোক কিংবা দেশের মধ্যে কোথাও। বৃহস্পতিবার তথাগতের চল্লিশ বছরের জন্মদিন। বিশেষ দিন উদ্‌যাপন করতে অসমে ঘুরতে গিয়েছেন পরিচালক তথা অভিনেতা। এই বিশেষ দিনে বন্ধু তথাগতের জন্য কী বললেন দেবলীনা?

তথাগতের জন্য সব সময়ই শুভকামনা রয়েছে তাঁর। কিন্তু পরিচালককে আর বন্ধু বলতে রাজি নন অভিনেত্রী। দেবলীনা বললেন, “না, আমরা বন্ধু নই। তথাগত আর আমার বন্ধুত্ব আছে, সেটা বলা যায় না। আমরা আগে বন্ধু ছিলাম। আমাদের যে দুই পোষ্য আছে তাদের জন্য যোগাযোগ থেকে গিয়েছে। আমরা যেহেতু একই পেশার সঙ্গে যুক্ত সেই কারণে আর রাতবিরেতে অসহায় সারমেয়দের উদ্ধার করার জন্য আমরা একসঙ্গে হই। এটাকে কখনও বন্ধুত্ব বলা যায় না। তবে অবশ্যই পরস্পরকে আমরা সম্মান করি।” বন্ধুত্ব না থাকলেও প্রতি বছরের মতো এ বছরও পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। দেবলীনা বললেন, “তথাগতের সঙ্গে বিয়ের আগে পর্যন্ত আমি নিজের জন্মদিন কখনও উদ্‌যাপন করতাম না। ওর উদ্যোগেই প্রথম উদ্‌যাপন করা শুরু হয়। যেহেতু আমাদের জন্মদিন কাছাকাছি, তাই জন্মদিনের তারিখে না হলেও ওই সময়টা আমরা কোথাও না কোথাও ঘুরতে যেতাম।”

বিবাহবিচ্ছেদের পর একা একাও তথাগতের জন্মদিন পালন করেছেন দেবলীনা। অভিনেত্রী বলেন, “তখনও ওই রেশ কাটিয়ে উঠতে পারিনি। শান্তিনিকেতনে একা কেক কেটে পালন করেছিলাম তথাগতের জন্মদিন। তার পর সমাজমাধ্যমের পাতায় দেখতে পেলাম ও ১৫ মে শঙ্করপুরে গিয়েছে নিজের বিশেষ দিনটা উদ্‌যাপন করতে।” সবই এখন অতীত। এখন আরও বেশি ঘুরতে যান দেবলীনা। তথাগতের সঙ্গে যখন ঘুরতে যেতেন তখন যতটা না উপভোগ করতেন এখন ‘সোলো ট্রিপ’ তার চেয়েও বেশি উপভোগ করেন। আর কিছু দিন পরেই মুক্তি পাবে তথাগত পরিচালিত নতুন ছবি ‘রাস’। পরিচালকের জন্মদিনে দেবলীনার একটাই প্রার্থনা তাঁর আগামী ছবি ‘রাস’ যেন বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা