ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমিক সংকট প্রকট রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ইরি ধান নূয়ে পড়ায় ফলন বিপর্যয়ের আশংকা জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩‌ ম্রো নারীর মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০২:২৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০২:২৫:০৩ অপরাহ্ন
বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩‌ ম্রো নারীর মৃত্যু ফাইল ফটো
বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩‌ ম্রো নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যান পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- রাংলাই হেডম‌্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১), মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।

পু‌লিশ ও স্থানীয়র‌া জানায়, পাড়াটির পাশে এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বিস্ফো‌রিত হয়। সেসময় তারে জ‌ড়ি‌য়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ২ জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু হয়। স্থানীয়রা এদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নি‌য়ে এলেও বাকি দুইজনের মরদেহ ঘটনাস্থলেই আছে।

বান্দরবান চিম্বুক সড়‌কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, এক‌টি ট্রান্সফরমার বিস্ফোরণ হ‌লে সেখা‌নকার তারে জ‌ড়িয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৩ ম্রো নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যাচ্ছেন। তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি