ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

সিরিজ জেতার স্বপ্ন টাইগারদের

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০২:২০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০২:২০:৩৭ অপরাহ্ন
সিরিজ জেতার স্বপ্ন টাইগারদের ছবি: সংগৃহীত
এক পশলা বৃষ্টির মতো স্বস্তি হয়ে এসেছে গতকালের জয়। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। 

৮৩ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন শামীম পাটোয়ারী। তার কাছে জানতে চাওয়া হয় ইনিংসের শুরুতে কুশল মেন্ডিসকে করা রান আউট ম্যাচের গেম চেঞ্জার ছিল কি না।

জবাবে শামীম বলেন, ‘হ্যাঁ অবশ্যই, এখন আমরা উইন করেছি, ১-১ হয়েছে। ফিল্ডিংটা অনেক জরুরি আমাদের জন্য। এটা আসলে বেশি খুশি হওয়ার কিছু নেই। প্রতিদিনই এটা আমার জব।’

পরে সিরিজ জেতার লক্ষ্যের কথা জানিয়ে শামীম জানান, ‘ওয়ানডে সিরিজে আমরা হেরে গেছি। টি-টোয়েন্টিতে এখন ১-১ আছে। সিরিজ জেতার সুযোগ আছে আমাদের। আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারব ইনশাল্লাহ। জেতার আত্মবিশ্বাস সবসময় থাকে। জিততে পেরেছি এটা ভালো লাগছে।’

নিজের ব্যাটিং প্ল্যান নিয়ে শামীম বলেন, ‘আমি ব্যাটিংয়ে গেলে সবসময় আমার প্ল্যান থাকে ইতিবাচক থাকার। রিস্ক নিতেই হবে কারও না কারও। তো আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে রিস্কটা নিয়ে ফেলি। এবিডির (এবি ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি সবসময়। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এই টি-টোয়েন্টি খেলাটাই এমন, যত বেশি ইতিবাচক থাকব আমি মনে করে তত ভালো।’ 

প্রসঙ্গত, আগে ব্যাট করতে নেমে ১৭৭ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ। শেষ দিকে ২৭ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন শামীম। জবাব দিতে নামা লঙ্কানদের প্রথম উইকেট ছিল রান আউট। সিরিজজুড়ে দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে দারুণ এক থ্রোতে রান আউট করেছেন শামীম। বোলারদের বোলিং নৈপুণ্যে মাত্র ৯৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশ তুলে নেয় ৮৩ রানের বড় জয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান