ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা ইউরোপ, উত্তর আমেরিকার পর এ বার বিদ্রোহী এশিয়া, ফিফার বিশ্বকাপ বেচার প্রস্তাবের বিরোধিতা ক্রমশ বাড়ছে ধূমপান করলেও সবার ক্যানসার হয় না কেন? ‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা মঙ্গলে ধাক্কা খেয়ে ধ্বংস হবে তার উপগ্রহ? এগোচ্ছে সে দিকেই, লাল গ্রহে মিলল আরও এক চাঁদের মৃত্যুর প্রমাণ! ছাগলকে কামড় দেওয়ায় গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, ভিডিও ভাইরাল নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯ ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে আরপিএসএফের সংবর্ধনা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি রাশিয়ার ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফল দেখাচ্ছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের আবারও তাণ্ডব গাইবান্ধায় অতিরিক্ত সুদের দাবিতে বিধবার গাভী নিয়ে গেল দাদন ব্যবসায়ী ফরিদপুরে ইয়াবায় আসক্ত যুবক ‘কুপিয়ে হত্যা’ করল মাকে নওগাঁর মহাদেবপুরে আদালতের রায় অমান্য, ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন আদালত বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা জয়পুরহাটয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার ১ ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয়

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০২:১০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০২:১০:৪৯ অপরাহ্ন
গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয় প্রতিকী ছবি
সম্প্রতি সংবাদমাধ্যমে অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা নাগরিকদের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে, এমন সংবাদ প্রচার করা হচ্ছে। তবে এই দাবি পুরোপুরি সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটা জানানো হয়।

পোস্টে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পুলিশ সদরদফতরের প্রকাশিত আনুষ্ঠানিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। বলা হয়, গণমাধ্যমগুলোর দাবি পুরোপুরি সত্য নয় বরং, গত ১০ মাসে প্রধান প্রধান অপরাধ বিভাগের পরিসংখ্যানে স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যায়।

পরিসংখ্যান অনুযায়ী, ১০ মাসে মোট খুন হয়েছে ৩ হাজার ৫৫৪টি। যারমধ্যে গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ৫৮৩টি খুনের ঘটনা ঘটে এবং সর্বনিম্ন এ বছরের জানুয়ারিতে ২৯৪টি। একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪ হাজার ১০৫টি। যারমধ্যে এ বছরের এপ্রিলে সর্বোচ্চ ৫৩৭টি ঘটনা ঘটে। আর এসিড নিক্ষেপের ঘটনা ঘটে ৫টি।

পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়, ১০ মাসে অপহরণ হয়েছে ৮২৯টি, চুরি ৭ হাজার ৩১০ এবং ডাকাতির ঘটনা ঘটেছে ৬১০টি। এসব বিষয়ে সর্বসাকুল্যে পুলিশের কাছে মোট মামলা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৯৫৫টি।

পোস্টে আরও উল্লেখ করা হয়, কিছু নির্দিষ্ট অপরাধে বাড়তি প্রবণতা থাকলেও সামগ্রিক পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা যাচ্ছে না। বরং দেখা যাচ্ছে, সবচেয়ে গুরুতর কিছু অপরাধ হয় কমেছে, নয়তো স্থিতিশীল রয়েছে। কেবল কিছু নির্দিষ্ট অপরাধ বিভাগেই সামান্য বৃদ্ধি দেখা গেছে। এসব বিষয়ে নাগরিকদের অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন বলেও জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯