ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৯:৩৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৯:৩৪:৫৩ অপরাহ্ন
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া
শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসব। বলিউড থেকে কানের লাল গালিচায় কারা হাঁটবেন, তা নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকে তুঙ্গে। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এ বার লাল গালিচায় বিশেষ চমক দেবেন আলিয়া ভট্ট। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হয়। কান উৎসবের প্রথম দিনেই তাঁর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির জেরে সেই পরিকল্পনা বাতিল করেন অভিনেত্রী। যদিও তাঁর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, ১০ দিন ধরে চলবে কান উৎসব। পরের দিকে তিনি আসবেন কি না তা নিয়ে এখনও আলোচনা চলছে।

অবশেষে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্তে পৌঁছেছেন আলিয়া ও তাঁর সহকারী দল। জানা যাচ্ছে, কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন, অর্থাৎ ২৪ মে লাল গালিচায় হাঁটবেন আলিয়া। সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির একটি শক্তিশালী দৃশ্যে অভিনয় সেরেই ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন অভিনেত্রী।

প্রাথমিক ভাবে পরিকল্পনা বাতিল করলেও শেষ পর্যন্ত তাঁকে দেখতে পাবেন অনুরাগীরা। আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, “সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কান-এ যাওয়া সমীচীন নয় বলে মনে করছেন তিনি। তবে এখনও কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাঁকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেই দিকে নজর রাখছে। তবে এই মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন।”

উল্লেখ্য, ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আগামী দিনে দেখা যাবে আলিয়াকে। তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কপূর ও ভিকি কৌশলও।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ