ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

গাজায় পানি খাওয়ার লাইনেও ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, হিত একাধিক শিশু!

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০২:০৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০২:০৩:৪৪ অপরাহ্ন
গাজায় পানি খাওয়ার লাইনেও ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, হিত একাধিক শিশু! ছবি: সংগৃহীত
গাজায় পানি খাওয়ার লাইনেও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল। রবিবার গাজা ভূখণ্ডের এক জায়গায় পানি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বেশ কয়েক জন। সেখানেই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। মৃত্যু হয় আট জনের। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু।

এই ঘটনার পরেই ইজরায়েলি সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্কের মুখে আইডিএফ-এর ব্যাখ্যা, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা। একটি বিবৃতি দিয়ে তারা বলেছে, যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত লক্ষ্যবস্তুর বেশ কিছুটা দূরে গিয়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রের নিশানায় আসলে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠীর কয়েক জন সদস্য ছিলেন বলে দাবি ইজরায়েলের সেনার। একই সঙ্গে তাদের আশ্বাস, গাজার নিরস্ত্র সাধারণ মানুষের উপর যাতে কোনও আঘাত না-আসে, তার জন্য সব রকমের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রবিবার গাজার অনেকগুলি পরিবার প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে পানি নেওয়ার লাইনে দাঁড়িয়েছিল। স্থানীয়দের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার সময় লাইনে দাঁড়িয়েছিল ২০টি শিশু। ছিলেন ১৪ জন প্রাপ্তবয়স্ক মানুষ। হামলায় প্রাণ না-হারালেও অনেকেই গুরুতর ভাবে জখম হন। বেশ কয়েক দিন ধরেই গাজায় জলসঙ্কট চলছে। জ্বালানির অভাবে পাম্পের সাহায্যে জল উত্তোলনের কাজও ব্যাহত হচ্ছে।

এর আগে রাষ্ট্রপুঞ্জের পাঠানো ট্রাক থেকে খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষকে হত্যা করার অভিযোগ উঠেছে ইজরায়েলি সেনার বিরুদ্ধে। এ বার পানি খেতে গিয়ে প্রাণ হারালেন গাজার আট বাসিন্দা। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে ইজরায়েল এবং গাজার প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে। সংঘর্ষবিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে তেল আভিভ। বৃহস্পতিবার ওই ভূখণ্ডে ইজরায়েলি সেনার হামলায় ৭৪ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা