ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত বৈশাখী সাজে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি: জয়া আহসান মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মর্যাদা রক্ষা করে চলা অন্যতম সাহসী নায়িকা রাধিকা রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি কী কী আমলের মাধ্যমে রিজিক বাড়ে দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত, বৈশাখী শোভাযাত্রা ও পান্তা উৎসব কেশরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন ইউএনও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২ সবুজ-সাদা বাহারি ঠান্ডা খাবারে ভাল থাকবে লিভার, বাড়বে ত্বকের উজ্জ্বলতা দূরত্ব নাকি অনেক দিনের, এ বার কি বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর? ইরান যুদ্ধের কারণে দারিদ্র্যের মুখে ৩ কোটির বেশি মানুষ: জাতিসংঘ

প্রেমিকের মন পেতে মরিয়া স্বীকৃতি!

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:২৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:২৯:০৫ অপরাহ্ন
প্রেমিকের মন পেতে মরিয়া স্বীকৃতি! প্রেমিকের মন পেতে মরিয়া স্বীকৃতি!
চুপি চুপি বিয়ে সেরেছেন গত অক্টোবরে। ফের প্রেমে পড়েছেন স্বীকৃতি মজুমদার! প্রেমিকের মন পেতে নাকি আমূল বদলে ফেলেছেন নিজেকে। পুরনো দিনের বাংলা কথ্য ভাষা রপ্ত করেছেন। সেই ভাষায় কথা বলছেন। ঢাকাই জামদানিতে নিজেকে সাজাচ্ছেন! অভিনেত্রীকে ঘিরে এমনই আলোচনা টেলিপাড়ার অন্দরে।

স্বীকৃতি মজুমদার বললেই এখন সকলের চোখে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’র ছবির কয়েকটি দৃশ্য। সেখানে গয়নার দোকানের বিক্রেতা তিনি। কোটির ক্লাবে পা রাখা ছবির অংশ হওয়ায় পরিচিতি বেড়েছে তাঁর।

স্বীকৃতির স্বীকারোক্তি, প্রেম তিনি করছেন বটে। তবে সেটি পর্দায়। তিনি সদ্য ছোট পর্দায় ফিরেছেন। স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-তে। “ধারাবাহিকে আমি কলাবতী। আমাকে অকুস্থল থেকে বাঁচাবেন রাজামশায়। তাঁর সঙ্গেই আমার বিয়ে হওয়ার কথা। কিন্তু তা হবে না। ভবানীকে বিয়ে করবেন তিনি।”

স্বীকৃতির প্রথম ধারাবাহিক ‘খেলাঘর’। নায়িকা হয়ে ছোট পর্দায় পা রেখেছিলেন তিনি। এর পর ‘মেয়েবেলা’, ‘আলোর কোলে’তেও তিনি নায়িকা। এ বার তাঁকে দেখা যাবে চরিত্রাভিনেত্রী হিসাবে। ধারাবাহিকে যে নারী চরিত্রের বিয়ে ভাঙে তিনিই ধূসর চরিত্র হয়ে ধরা দেন। নায়িকার জীবন অতিষ্ঠ করে দেন। স্বীকৃতিও কি সে রকমই কিছু করতে চলেছেন? জবাবে তিনি বললেন, “আমি ভালবাসি রাজাবাবুকে। কিন্তু বলতে পারি না। বিয়ে ভাঙার পর কতটা বদলাব, এখনও জানি না। ধারাবাহিকে আমায় সদ্য দেখানো হয়েছে। চিত্রনাট্য অনুযায়ী গল্প এগোবে। ‘কলাবতী’ও হয়তো পরিবর্তিত হবে।”

এই প্রথম ঐতিহাসিক ধারাবাহিকে অভিনয় করছেন। তাঁর সাজসজ্জাও বাকি ধারাবাহিকের তুলনায় অন্য রকম। এতেই আগ্রহ পেয়েছেন স্বীকৃতি। ছোট পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বড় পর্দায় নায়িকার চরিত্রে কবে দেখা যাবে তাঁকে? “কথা চলছে। হয়তো শীঘ্রই দেখতে পাবেন আপনারা।” আপাতত আগামী কাজ নিয়ে এর বেশি কিছু বলতে নারাজ অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু