ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

শাহরুখের সঙ্গে প্রকাশ্য প্রতিযোগিতায় আমেরিকার তারকা রিহানা!

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:১০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:১০:৩৯ অপরাহ্ন
শাহরুখের সঙ্গে  প্রকাশ্য প্রতিযোগিতায় আমেরিকার তারকা রিহানা! শাহরুখের সঙ্গে প্রকাশ্য প্রতিযোগিতায় আমেরিকার তারকা রিহানা!
বলিউডের বাদশা শাহরুখ খানকে হারানোর বাজি নিয়েছেন আমেরিকান পপ তারকা রিহানা। প্রকাশ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাতেন তারা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিয়োটি গত বছর অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের। তাঁদের বিবাহবার্ষিকীতেই উঠে এল শাহরুখ ও রিহানার সেই ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, মানুষের ঢল ঘিরে রেখেছে দুই তারকাকে। এক দিকে রিহানা। আর তাঁর মুখোমুখি বলিউডের বাদশা। তাঁদের মধ্যে চলছে নাচের লড়াই। কে বেশি ভাল নাচেন— উঠে আসবে সেই লড়াই থেকে।

মানুষের ঢল থেকে কখনও উঠছে শাহরুখের জয়জয়কার! আবার কখনও রিহানার হয়ে গলা ফাটাচ্ছেন আর এক দল মানুষ। শেষ পর্যন্ত দেখা গেল, শাহরুখ তাঁর জনপ্রিয় গান ‘ছইয়া ছইয়া’র তালের সঙ্গে চেনা ভঙ্গিতে নাচতে শুরু করলেন। সেই দেখাদেখি চেষ্টা করতে শুরু করলেন আমেরিকার পপ তারকাও। তখন শাহরুখ নিজেই সেই গানের সঙ্গে নাচের ভঙ্গি শেখাতে লাগলেন রিহানাকে। এই দৃশ্যে মুগ্ধ মানুষ হই হই করে উঠলেন। তবে আর লড়াই নয়। একসঙ্গেই নাচতে শুরু করলেন দুই তারকা।

উল্লেখ্য, গত বছরের ১২ জুলাই চার হাত এক করেছিলেন অনন্ত ও রাধিকা। সেই বিয়ের প্রাক্-অনুষ্ঠানগুলি শুরু হয়েছিল প্রায় ছ’মাস আগে থেকে। বিয়ের আসরে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। বিবাহবার্ষিকী উপলক্ষে অনন্ত ও রাধিকাকে সমাজমাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছিলেন শাহরুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩