ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

কাঠবাদাম সুপারফুড কেন?

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৫০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৫০:০২ অপরাহ্ন
কাঠবাদাম সুপারফুড কেন? কাঠবাদাম সুপারফুড কেন?
একটি খাবারে প্রোটিন বেশি, আর একটিতে ভিটামিন, আবার কোনও খাবার খেলে হয়তো শরীরে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম জাতীয় খনিজ পদার্থ যাবে বেশি পরিমাণে। পুষ্টিগুণ মিলিয়ে বেছেবুছে খাওয়াদাওয়ার সময় এ যুগে কম। ছুটতে থাকা জীবনে দরকার ‘অল ইন ওয়ান’ খাবারের। যাতে সব ধরনের পুষ্টিগুণ একসঙ্গে মিলবে। ওই ধরনের খাবারের পোশাকি নাম হল ‘সুপারফুড’। কাঠবাদাম বা আমন্ড তেমনই এক সুপারফুড।

স্বাস্থ্য সচেতনদের কাছে যখন চিয়াবীজ, ঘি, হলুদের মতো সুপারফুডের দর বাড়ছে, তখন ভাল থাকার একটি পুরনো টোটকা ভুলতে বসেছেন অনেকেই। সকালে খালিপেটে ভেজানো কাঠবাদাম খাওয়ার কথা বলতেন চিকিৎসকেরাও। পুষ্টিবিদ রুজুতা দিবেকরও বলছেন, এই অভ্যাসের গুণ অসীম!

কাঠবাদাম সুপারফুড কেন?

কাঠবাদাম খাওয়া উপকারী কেন, তার কারণ ব্যাখ্যা করেছেন রুজুতা। তিনি বলছেন, ‘‘আমন্ডে রয়েছে উচ্চমাত্রায় ফাইবার, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন ই, ফাইটোস্টেরল, ফেনোলিক অ্যাসিড এবং আরও নানা ধরনের পুষ্টিগুণ’’।

কী কী উপকারে লাগে?

১। হার্টের স্বাস্থ্য

প্রাণীজ প্রোটিনের খারাপ দিক নিয়ে চিন্তিত যাঁরা, তাঁদের জন্য উদ্ভিজ প্রোটিনের অন্যতম বিকল্প কাঠবাদাম। যাতে কোনও ট্রান্স ফ্যাট নেই। বদলে রয়েছে স্বাস্থ্যকর মোনোস্যাচুরেটেড ফ্যাট। যা শরীরে ‘খারাপ’ কোলেস্টেরল বা এলডিএল-এর মাত্রা কমিয়ে ‘ভাল’ কোলেস্টেরল বা এইচডিএল বৃদ্ধি করতে সাহায্য করে। হার্ট ভাল রাখতে হলে যা সবার আগে দরকারি।

২। হাড়ের স্বাস্থ্য

কাঠবাদামে রয়েছে ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়াম।ক্যালশিয়াম যে হাড়ের স্বাস্থ্যের জন্য ভাল, তা বলে দিতে হয় না। অন্য দিকে ম্যাগনেশিয়াম মিনারেলাইজেশনে সাহায্য করে। শরীরে ফসফেটাসকে সক্রিয় করে তোলে। যা হাড়ের ঘনত্বের জন্য জরুরি। যে কারণে শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা কমলে হাড়ের ক্ষতির সম্ভাবনা বাড়ে।

৩। মস্তিষ্কের স্বাস্থ্য

রাতভর ভেজানো কাঠবাদাম খোসা ছাড়িয়ে সকালে খেতে বলছেন রুজুতা। তিনি বলছেন, ভেজানো কাঠবাদামে থাকে সক্রিয় রাইবোফ্লাভিন এবং এল-কারনিটাইন। যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

৪। ওজন নিয়ন্ত্রণ

৬টি ভেজানো কাঠবাদামে থাকে ৪২ কিলোক্যালোরি। তার সঙ্গে থাকে ফাইবার এবং নানা পুষ্টিগুণ। সকালের প্রথম খাবার হিসাবে তাই এটি অত্যন্ত উপযোগী। রুজুতা বলছেন, এতে পেট অনেক ক্ষণ ভরা থাকবে। শরীরে পুষ্টিও যাবে। ওজন কমানোর জন্য এই ধরনের খাবারই দরকারি। এটি একটু বেশি সকালে খেয়ে তার ঘণ্টা খানেক পরে প্রাতরাশ সারা যেতে পারে।

৫। ডায়াবিটিস নিয়ন্ত্রণ

শরীরে ইনস্যুলিন রেজিস্ট্যান্স তৈরি হলে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। তা থেকেই ব্লাড সুগার বাড়ে। কাঠবাদাম অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমিয়ে ইনস্যুলিন নিঃসরণে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

৬। হজমে সহায়ক

সকালে খালিপেটে ভেজানো বাদাম খেলে তা এনজ়াইম নিঃসরণে সাহায্য করে। এ ছাড়া এতে থাকা ফাইবারও হজমে সহায়তা করে। বাদাম ভিজিয়ে রাখার পরে খেলে এর ভিতরে থাকা ফাইটিক অ্যাসিড ভেঙে যায়। যা শরীরে গিয়ে বিভিন্ন খাবার থেকে পুষ্টিগুণ গ্রহণ করতে সাহায্য করে। পেটফাঁপার মতো সমস্যাও দূরে রাখে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট