ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়া কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের

কল্কি মেয়ের জন্ম দিয়েছিলেন জলের মধ্যে

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৯:২৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৯:২৯:২৪ অপরাহ্ন
কল্কি মেয়ের জন্ম দিয়েছিলেন জলের মধ্যে কল্কি মেয়ের জন্ম দিয়েছিলেন জলের মধ্যে
কল্কি কেঁকলা, বলিউডের ছকভাঙা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এই ছকভাঙার অভ্যাস তাঁর শুধু পর্দায় নয়। বরং নিজের জীবনেও। প্রথম সম্পর্ক ভাঙার পর কল্কি বিয়ে করেন গাই হার্শবার্গকে। ২০২০ সালে তাঁরা জন্ম দেন কন্যা স্যাফোর। আর তা নিয়েই যত আলোচনা।

কল্কি মেয়ের জন্ম দিয়েছিলেন জলের মধ্যে। পশ্চিমা বিশ্বের দেশগুলিতে অস্ত্রোপচারের পরিবর্তে স্বাভাবিক প্রসবের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সে ক্ষেত্রে জলের মধ্যে প্রসবের ঝোঁক ক্রমশ বাড়ছে। এই পদ্ধতিকে প্রাচীন এবং নিরাপদ বলে মনে করেন কল্কি। যদিও তিনি দাবি করেছেন, ভারতে অনেকেই তাঁর এই সন্তানপ্রসবের পদ্ধতিকে কটাক্ষ করেছেন।

কল্কির বড় হয়েছেন পুদুচেরিতে। তাঁর দাবি, তিনি ছোটবেলা থেকেই প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠেছেন। তাই চেয়েছিলেন তাঁর সন্তানের জন্মও হোক প্রকৃতির মধ্যেই। জলের মধ্যে সন্তান প্রসবের বিষয়টিকে খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া বলে মনে করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, কন্যার জন্মের পর অনেকেই ভেবেছিলেন এটি নিশ্চয়ই কোনও ধর্মাচার বা ধর্মবিশ্বাস থেকে উদ্ভূত প্রথা। কল্কি বলেন, “কেউ কেউ ভাবেন এর সঙ্গে ‘ডাইনি বিদ্যা’র কোনও যোগ থাকলেও থাকতে পারে।” অভিনেত্রী মনে করেন, এই ভুল ধারণা থেকেই অনেকে প্রসবের এই সহজ ও আরামদায়ক পদ্ধতিটি বেছে নিতে চান না।

কল্কি বলেন, “আমার মনে হয়, এটা প্রাথমিক পদ্ধতি হওয়া উচিত সন্তান প্রসবের। জলপ্রসব শরীরের জন্য অনেক সহজ ও আরামদায়ক। প্রাকৃতিক ভাবে সন্তানের জন্ম হচ্ছে। এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। সন্তানের জন্যও এই পদ্ধতি নিরাপদ।” কল্কি দাবি করেন, গর্ভেও অ্যমনিয়োটিক তরলের মধ্যে মাসের পর মাস বেড়ে উঠেছে ভ্রূণ। তাই প্রসবের পর জলে পড়লেও তার মারাত্মক চমকে যাওয়ার কথা নয়। প্রসূতিরও এই পদ্ধতিতে খানিক আরাম পাওয়ার কথা।

জলপ্রসব বা ‘ওয়াটার বার্থ’-এ সাধারণত জলাশয়ের মধ্যে প্রসব হয়। আধুনিক প্রসবে একটি বাথটবে গরম জল ভরে প্রসূতিকে রাখা হয়। অনেকেই মনে করেন প্রসবকালীন বেদনা থেকে রেহাই দিতে পারে জলের উষ্ণতা। তা ছাড়া জলের মধ্যে থাকায় শিশুর নির্গমনও সহজ হতে পারে, ফলে প্রসূতি কম কষ্ট পান। কল্কি বলেন, “এই পদ্ধতি অনেক আরামদায়ক। আমি তো মনে করি এটাই প্রসব পদ্ধতি হওয়া উচিত।”

পাশাপাশি কল্কি এ-ও বলেন, মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। তাঁর কথায়, “জানি না কেন মানুষ জলপ্রসবের কথা ভাবেন না! অনেকেই বিষয়টি জানেন না। এমনটা নয় যে এটা খুব অবৈজ্ঞানিক পদ্ধতি। হাসপাতালেও এই পদ্ধতি অবলম্বন করা হয়। তবে একটু খরচ সাপেক্ষ।

২০২০ সালে মেয়ে স্যাফোর জন্মের পরই অভিনেত্রী একটি বই লিখে ফেলেছিলেন, “এলিফ্যান্ট ইন দি উম্‌ব”। সে সময়ও মাতৃত্বের স্বাভাবিকতা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, পুরনো চেহারায় ফিরে যাওয়ার কোনও তাড়া তাঁর নেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার