ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

পত্নীতলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৬:০৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:০৫:৩৫ অপরাহ্ন
পত্নীতলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পত্নীতলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা সদরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চালিয়েছে।

রবিবার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার নেতৃত্বে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার ডক্টরস ক্লিনিক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারনে ৪হাজার টাকা করে মোট ১২হাজার টাকা এবং সিটি ডায়াগনস্টিক সেন্টারের আরও ৪ হাজার টাকা জরিমানা সহ উক্ত সিটি ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, আরএমও ডাক্তার আল-আমিন হোসেন, ডাক্তার নাহিদ হাসান, সেনেটারী ইন্সপেক্টর আনিসুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মিনহাজ পারভেজ সুমন, পত্নীতলা থানার পিএসআই আহসান উল হক সহ সঙ্গীয় ফোর্স।

ইতিপূর্বে নওগাঁ সিভিল সার্জন অফিসের চিঠির প্রেক্ষিতে উপজেলার সরদার ডায়াগনস্টিক সেন্টার, মাইক্রোল্যাব ডায়াগনষ্টিক সেন্টার, মধইল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষনা করলেও নির্দেশনা অমান্য করে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বাংলাদেশ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের একজন ভূয়া ডাক্তারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ থেকে নোটিশ জারির পর থেকে অদ্যবধি ঐ ডাক্তার পলাতক রয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে উক্ত বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য পত্নীতলায় নিবন্ধনকৃত ও নিবন্ধন প্রকৃয়াধীন ৩৫টি এবং অনিবন্ধনকৃত ৭টি মোট ৪২টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানাগেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা