ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে নাবালিকা ছাত্রীকে জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণ! গ্রেফতার ধর্ষক টুটুল

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৬:০১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:০১:০৯ অপরাহ্ন
রাজশাহীতে নাবালিকা ছাত্রীকে জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণ! গ্রেফতার ধর্ষক টুটুল রাজশাহীতে নাবালিকা ছাত্রীকে জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণ! গ্রেফতার ধর্ষক টুটুল
রাজশাহী নগরীতে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে জঙ্গলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামী টুটুলকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১২ জুলাই) পৌনে ৭টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, ধর্ষিতা ছাত্রী ১৪ বছরের নাবালিকা। সে গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রীতে পড়ে। ধর্ষক টুটুল (১৯), ছাত্রীর পাড়া প্রতিবেশী। টুটুলের সাথে নাবালিকা ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত (১১ মে ২০২৫) রাত ১০টায় টুটুল রাজশাহী নগরীর উপকন্ঠ দামকুড়া থানাধীন গহমাবোনা গ্রামের একটি জঙ্গলে ডেকে নিয়ে যায় ছাত্রীকে। সেখানে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে  শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় টুটুল। প্রস্তাবে ছাত্রী রাজি না হলে ছাত্রীর পরনের জামা কামিজ খুলে  জোরপূর্বক ধর্ষণ করে।

ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামি টুটুল পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে দামকুড়া থানায় টুটুলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৮, তারিখ-১৫ মে ২০২৫। মামলার পরে আত্মগোপনে চলে যায় ধর্ষক টুটুল। 

অবশেষে শনিবার (১২ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকা থেকে আসামী টুটুলকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ সে ধর্ষণের সত্যতা স্বীকার করেছে। পরে ধর্ষণ মামলা মূলে তাকে দামকুড়া থানায় হস্তান্তর করে র‌্যাব।

রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার