ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৩:৪৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৩:৪৮:২৪ অপরাহ্ন
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফাইল ফটো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে ঘুন্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ও একজন নারী যাত্রী। অটোরিকশা চালক পাঙ্কারছড়া ইউনিয়নের বানু মিয়া। তবে নিহত নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, ড্রাম ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে অটোরিকশাচালক মারা যান। এ সময় অক্ষত অবস্থায় দুই মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, কুড়িগ্রাম থেকে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কের দুপাশে নেই কোনো গাছপালা। এই তাপদাহে সড়কটি গরম হয়ে যানবাহনের চাকা ক্ষতিগ্রস্ত করছে। এছাড়াও বন্দরের দিক থেকে আসা ট্রাকগুলো প্রায়ই হেলপার বা অদক্ষ চালক দ্বারা চালানোর কারণে ঘনঘন দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. আবু সায়েম জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। অটোচালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। চারজন আহত অবস্থায় ভর্তি আছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন