ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবেন ৩৭ হাজার ৫৬৪ নারী তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র! লেবাননে জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাসের গোলা ছুড়েছে ইজ়রায়েল! রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন এতেকাফের ফজিলত! চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমান আদালতের অভিযান মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পুঠিয়ায় বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা তানোরে সরিষার বাম্পার ফলন দাম নিয়ে হতাশ চাষিরা রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে: জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইন-সহ মাদক কারবারি গ্রেফতার ১২ মাসে ১২৪ শিশুহত্যা পুলিশি অভিযানের সময় মাটিতে গড়াগড়ি, হাসপাতালে নেওয়ার পর যুবলীগ কর্মীর মৃত্যু কুষ্টিয়ায় প্রকাশ্য যুবককে কুপিয়ে হত্যা ভাইয়ের বিয়েতে নিজের স্ত্রীকে চমকে দিলেন অল্লু আরব আমিরাতে ২৩৮ ক্ষেপণাস্ত্র, ১৪২২ ড্রোন ছুড়ল ইরান নারী দিবসে এক সাহসী ও প্রতিবাদী বার্তা দিয়েছেন নুসরাত নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৩

মাদারগঞ্জে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৩:৩৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৩:৩৩:৪৪ অপরাহ্ন
মাদারগঞ্জে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা ছবি: সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জে ঘুমন্ত অবস্থায় ঘরে ঢুকে এক কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আরও একজন যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ককোয়ালিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জগলুল হক রিমু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কলেজ ছাত্রের নাম মাসুদ (১৯)। তিনি ওই গ্রামের সম্রাট প্রামাণিকের ছেলে এবং তেঘুরিয়া শাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। গুরুতর আহত রুবেল (২৬) একই এলাকার আলতাফুর রহমানের ছেলে। দুজনেই প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

নিহতের আত্মীয় রবিজল প্রামাণিক ও স্থানীয় শিক্ষক শাহীন আলম হৃদয় জানান, আহত রুবেলের পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় তিনি পাশের বাড়ির কলেজ ছাত্র মাসুদকে নিয়ে নিজের ঘরে রাত কাটান। শুক্রবার সকাল পর্যন্ত ঘর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। এরপর দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মাসুদকে গলাকাটা অবস্থায় মেঝেতে মৃত পড়ে থাকতে দেখেন এবং রুবেলকে গলায় গভীর জখমসহ আশঙ্কাজনক অবস্থায় পান।

তৎক্ষণাৎ আহত রুবেলকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। হত্যার কারণ বা জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটিনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইন-সহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইন-সহ মাদক কারবারি গ্রেফতার