ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে নতুন ওসির জিরো ট্রলারেন্স ঘোষণা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ তানোরে অটোভ্যানের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির খবরে রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড় কেনা সানস্ক্রিনের রাসায়নিকেও পুড়তে পারে ত্বক, ছোটদের জন্য বাড়িতেই বানিয়ে দিন রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টার অভিযোগ, স্বামী আটক এবার জাতীয় সঙ্গীত গেয়ে স্যালুট দিলেন ইরানের নারী ফুটবলাররা ঘরে ব্রকোলি রাঁধতে পারেন ৫ উপায়ে যুদ্ধের মধ্যে মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে! শুক্রবার দুপুর পর্যন্ত শাহজালাল থেকে ২৪৫ ফ্লাইট বাতিল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড জ্বালানি সংকট আতঙ্কে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্র-ইরায়েলের বিমান হামলায় ইরানের শিরাজ শহরে নিহত ২০ ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব ইতিকাফের ফজিলত, বিধান ও নিয়ম গ্রেফতার ব্রিটনি স্পিয়ার্স! স্বল্প আয়ের চাকরি করেও ব্যতিক্রম উদ্যোগ: ৫১ কেজি দুধের পায়েস রোজাদারদের মাঝে বিতরণ নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর

আগামী বছরের হজের খরচ আরও কমানোর চেষ্টা করা হচ্ছে: ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৩:২৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৩:২৯:৩১ অপরাহ্ন
আগামী বছরের হজের খরচ আরও কমানোর চেষ্টা করা হচ্ছে: ধর্ম উপদেষ্টা ছবি: সংগৃহীত
বাংলাদেশের ধর্মবিষয়ক মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ আরও কার্যকর ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, আমরা কাজ করে যাচ্ছি, হজ কর্মকর্তাদের সহযোগিতা পাচ্ছি, মিডিয়ার সহযোগিতা পাচ্ছি। আমরা গত বছর যেভাবে হজের ব্যবস্থাপনায় সফলতা পেয়েছি, আগামী দিনেও তেমনি সহযোগিতা পাবো বলে আশাবাদী।

রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশের ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা তুলে ধরা হয়।
 
উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, ২০২৬ সালের হজের খরচ আরও কমিয়ে আনার জন্য পরিকল্পনা নেয়া হয়েছে এবং সেই লক্ষ্যে নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে। ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন আজ ১৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ (রবিবার) দুপুর ০২:০০ টায়  আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে।
 
তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, তাদের জন্য একটি সম্মানজনক ও সহজ হজ নিশ্চিত করা। আমরা ব্যয় কমানোর পাশাপাশি গুণগত মান বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 
এ বছর হজ পালনের সময় সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।
 
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট ১০ জুলাই শেষ হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরে নতুন ওসির জিরো ট্রলারেন্স ঘোষণা

তানোরে নতুন ওসির জিরো ট্রলারেন্স ঘোষণা