ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

সাজগোজ কী ভাবে করলে চল্লিশেও থাকবে তারুণ্যের ছোঁয়া

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৩:২৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৩:২৬:৩৩ অপরাহ্ন
সাজগোজ কী ভাবে করলে চল্লিশেও থাকবে তারুণ্যের ছোঁয়া ফাইল ফটো
চেহারা ভারী হয়ে গেলেই যে বয়স্ক দেখাবে তা নয়। অনেককেই দেখবেন, যত না বয়স, তার চেয়েও বেশি বয়স্ক মনে হয়। এর কারণ শুধু চেহারা গড়ন নয়, বরং সাজগোজের ভুলও হতে পারে। চেহারার ধরন অনুযায়ী পোশাক বাছাই করা খুব জরুরি। কী পরছেন, কতটা সাজছেন তা-ও গুরুত্বপূর্ণ। পোশাক শুধু পরলেই হল না, সেইমতো মেকআপও জরুরি। তাই সে দিকেও নজর দিতে হয়। জমকালো পোশাকের সঙ্গে খুব উগ্র রূপটান করলে দেখতে মোটেই ভাল লাগবে না। ‘স্মার্ট’ লুকের জন্য চাই পোশাকের সঠিক নির্বাচন। বয়স যতই হোক না কেন, সাজগোজ ঠিকমতো করতে পারলে চল্লিশেও তারুণ্য ধরে রাখতে পারবেন।

এখনকার মহিলারা অনেক বেশি স্বাস্থ্যসচেতন। অসুখবিসুখকে পিছনে ফেলে উত্তর-পঞ্চাশেও টানটান ত্বক ও ঝকঝকে উপস্থিতি ধরে রাখার চেষ্টা করেন অনেকে। শাড়ি থেকে গয়না, নিজেকে সুন্দর ভাবে সাজানোর চেষ্টা করেন অনেকেই। পঞ্চাশ বা ষাট পেরোনো মহিলারাও পরছেন স্কার্ট-টপ, জিন্‌স অথবা গাউন। সঠিক পোশাক এক লহমায় কয়েক গুণ বাড়িয়ে দেয় ব্যক্তিত্বকে। জেনে নিন ঠিকমতো সাজগোজের কিছু খুঁটিনাটি।

সঠিক মাপের পোশাক: পুরনো ফ্যাশনের পোশাক বা বেশি ঢিলেঢালা পোশাক পরলে চেহারা ভারী মনে হবে। বয়স বাড়লেই যে বড় মাপের পোশাক পরতে হবে তা একেবারেই নয়। বরং সঠিক মাপের পোশাক পরলেই চেহারা ভারী দেখাবে না। চেহারার গড়ন ভারীর দিকে হলেও যে কোনও পোশাক পরা যায়। বডি শেমিংয়ের তোয়াক্কা না করে আত্মবিশ্বাসের সঙ্গে পরুন। চেহারা রোগা দেখাতে সরু বর্ডারের সিল্কের শাড়ি বেশ লাগবে, সঙ্গে গ্লাস হাতার ডিপনেক ব্লাউজ়। ব্যাকলেস, ডিপকাট ব্লাউজ় ভারী চেহারাতেও মানাবে।

অতিরিক্ত সাজ নয়: সাজগোজ হবে ছিমছাম। একই সঙ্গে জ্যাকেট, স্কার্ফ, চোখে সানগ্লাস, গলায় নেকলেস, কানে ঝোলা দুল পরলে তা মানানসই হবে না। শীত হোক বা গ্রীষ্ম, পোশাকের সঙ্গে মানানসই স্কার্ফ কিনে ফেলাটা অনেকেরই স্বভাব। গলায় গোল করে স্কার্ফ জড়ালে গলার লম্বাটে আকার ঢেকে তা আরও ভারিক্কি ভাব আনে। যদি স্কার্ফ পরতে হয়, তা হলে তেমন পোশাক বাছাই করুন। এর সঙ্গে অতিরিক্ত জ্যাকেট চাপাবেন না। সে ক্ষেত্রে কানের দুল হবে ছোট, গলায় নেকলেস পরার দরকারই নেই।

সঠিক অন্তর্বাস: শারীরিক গঠন অনুযায়ী ঠিক মাপের অন্তর্বাস বাছাইয়ের উপরও চেহারার গড়ন অনেকটা নির্ভর করে। তাই সে ক্ষেত্রেও খুব ঢিলেঢালা বা আঁটো অন্তর্বাস এড়িয়ে আরামদায়ক মাপ বাছুন।

রং নির্বাচন: অনেকেই ভাবেন সাদা বা খুব ফ্যাকাশে রঙের পোশাক পরলে ‘স্মার্ট লুক’ আসবে। আসলে রং বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু নজর দেওয়া জরুরি। অতিরিক্ত সাদা বা ধূসর, বেইজ ত্বকের ঔজ্জ্বল্য কমিয়ে দিতে পারে এবং চেহারাকে নিষ্প্রাণ দেখাতে পারে। আবার তাই বলে চড়া রঙের পোশাক পরে বয়স কমানোর চেষ্টাও বোকামো হতে পারে। একরঙের বা নিউট্রাল কালারের জামাকাপড় পরলে আপনার বয়স অনেকটাই কম দেখাবে। এমন রং বেছে নিতে হবে, যা সব জায়গাতেই মানিয়ে যায়।

মানানসই রূপটান: পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে হালকা গয়নার সাজই ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে। গয়নাও হতে হবে মানানসই। অতিরিক্ত মেকআপ ও অনাবশ্যক বেশি গয়নার সাজ একেবারেই ভাল লাগবে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার