ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেমের টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ, গ্রেপ্তার বাংলাদেশি নারী

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০২:০৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০২:০৯:১১ অপরাহ্ন
প্রেমের টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ, গ্রেপ্তার বাংলাদেশি নারী ছবি: সংগৃহীত
মাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গড়ে ওঠা প্রেমের টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বাংলাদেশের গুলশানা আক্তার (৩৫)। তবে প্রেমিকের সঙ্গে সাক্ষাতের আগেই তাকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে ত্রিপুরার এক কারাগারে রয়েছেন তিনি। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন কর্ণাটকের যুবক দত্ত যাদবও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বগুড়ার পালসা গ্রামের বাসিন্দা গুলশানার সঙ্গে কর্ণাটকের বিদার জেলার যুবক দত্ত যাদবের পরিচয় হয়েছিল আট মাস আগে ইনস্টাগ্রামে। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। দীর্ঘদিন ভারতে কাজ করার পর গুলশানা বাংলাদেশে ফিরে এলেও, যাদবের সঙ্গে যোগাযোগ অব্যাহত ছিল। সম্প্রতি প্রেমিকের ডাকে সাড়া দিয়ে গুলশানা অবৈধভাবে ত্রিপুরার সীমানায় প্রবেশ করেন।

তবে ত্রিপুরার সিপাহিজলা জেলার হরিহরদোলা সীমান্ত গ্রামে প্রবেশের সময়ই বিএসএফ তাদের আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১০ জুলাই) আদালতে তোলা হলে বিচারক দুজনকেই ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

গুলশানার বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন, পাসপোর্ট আইন এবং ভারতের দণ্ডবিধি সংহিতা (BNS), ২০২৩ অনুযায়ী একাধিক মামলা দায়ের করা হয়েছে। একই অভিযোগে দত্ত যাদবের বিরুদ্ধেও মামলা হয়েছে।

ত্রিপুরা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গুলশানা আক্তার এর আগে মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে এবং পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানেই তার সঙ্গে দত্ত যাদবের পরিচয় হয়। প্রেমের টানেই গুলশানা বাংলাদেশে ফিরে যাওয়ার পর যাদব তাকে পুনরায় ভারতে ফিরিয়ে আনতে উদ্যোগ নেন।

পুলিশ কর্মকর্তা বলেন, 'আমরা এই ঘটনার পেছনে মানব পাচারের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছি। গুলশানাকে কীভাবে সীমান্ত পার হতে সহায়তা করা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাদের পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হবে।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার