ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক আরএমপির অভিযানে রাজশাহীতে ৮ জন আটক যুক্তরাষ্ট্রের একই দিনে ৫০ অঙ্গরাজ্যের মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর উদযাপন তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

তালাকপ্রাপ্ত বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০২:০৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০২:০৫:২৯ অপরাহ্ন
তালাকপ্রাপ্ত বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় কুপিয়ে হত্যা প্রতিকী ছবি
যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, কৌশলে ফোন করে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপো শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের পিতা আখতার হোসেন জানান, হামলাকারী শহরের ষষ্ঠিতলা এলাকার বাপ্পী ও বিপুলের বন্ধু ছিলেন। বাপ্পী মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয়। এরপর সুমাইয়া বিপুলের সাথে সম্পর্ক করে বিয়ে করে। এতে বাপ্পী ক্ষিপ্ত হয় এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দেয়। এরপর বিভিন্ন সময় বাড়ির সামনে বোমাবাজির ঘটনাও ঘটায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কোন প্রতিকার মেলেনি। কৌশলে অন্য লোককে ফোন করে ডেকে নিয়ে বিপুলকে কুপিয়ে জখম করে বাপ্পী ও তার সহযোগীরা। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর সে মারা যায়।
 
হাসপাতাল চত্বরে আহাজারি করতে দেখা যায় নিহত বিপুলের স্ত্রী সুমাইয়াকে। ৬ মাসের অন্ত:সত্ত্বা এই নারী কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘বাপ্পী অনেক খারাপ ছেলে। তার সঙ্গে বনিবনা না থাকাতে আমাদের ডির্ভোস হয়। পরে বিপুলের সাথে পরিচয় হয়ে আমরা বিয়ে করি। বিয়ের পর বাপ্পী ও তার পরিবার বিভিন্ন সময়ে আমাকে উক্ত্যক্ত করতো। ফোন করে আজেবাজে কথা বলতো। কয়েক মাস আগে, আমার স্বামীকে উদ্দেশ্য করে বোমাও মারে। সে সময় সে প্রাণে বেঁচে যায়। কয়েকবার থানাতে অভিযোগ দিলেও তারা ব্যবস্থা নেয়নি। 

আহাজারি করে সুমাইয়া অভিযোগ করেন, কি হবে পুলিশ প্রশাসন দিয়ে। তারা যদি ব্যবস্থা নিতো; তাহলে আমার স্বামীর প্রাণ দিতে হতো না। আমার পেটে সন্তানের কি হবে। আমাদের কি হবে। আমার স্বামী হত্যার বিচার চাই। আমার আনাগত সন্তানের পিতার হত্যার বিচার চাই।'

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানোর পর তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছে। হামলাকারী তথ্য নিয়ে অভিযান শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার