ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানির অস্ত্রোপচার সেবা প্রদান

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০১:১৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০১:১৯:১৮ অপরাহ্ন
ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানির অস্ত্রোপচার সেবা প্রদান ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানির অস্ত্রোপচার সেবা প্রদান
দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার (১৩ জুন) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানিজনিত রোগীদের জন্য অস্ত্রোপচার (অপারেশন) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গাক চক্ষু হাসপাতাল দিনাজপুরের উদ্যোগে এবং সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থা এর সার্বিক সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ শিবিরের উদ্বোধন করেন উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. মানিক মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, গাক চক্ষু হাসপাতাল দিনাজপুর এর অডিটরিচ কো-অর্ডিনেটর ইনচার্জ মো. মেরাজ মহসিন সনু, মাঠ কর্মী শাওন শেখ, আমরা করব জয় যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি (ভারপ্রাপ্ত) পলাশ কুমার দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রুবেল ইসলাম, যুব উন্নয়ন এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মেজবাহুর রহমান।

চিকিৎসা শিবিরে গাক হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মুশফিকুর আলম সেবা প্রদান করেন। তার সহকারী হিসেবে ছিলেন মো. ওমর ফারুক রিপন (রিফ্রাকশন), মোছা. দিলশাদ জাহান দিবা (কাউন্সেলিং), মোছা. ইতি মনি (ল্যাব), আতিকা ইয়াসমিন জুথি (মেডিসিন যুক্ত অপটিক্স), মোছা. মেরিনা আক্তার ও রানী আক্তার (ভিশন), মো. ফারুক হোসেন (রেজিস্ট্রেশন) প্রমুখ।

চিকিৎসা শিবিরে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। যাদের ছানিজনিত অপারেশনের প্রয়োজন, তাদেরকে গাক চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

গাক চক্ষু হাসপাতালের অডিটরিচ কো-অর্ডিনেটর ইনচার্জ মো. মেরাজ মহসিন সনু জানান, গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং স্থায়ীয় সংগঠন আমরা করব জয় এর সার্বিক সহযোগিতায় ফুলবাড়ীর অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচার (অপারেশন) সেবা অব্যাহত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক