ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ তিন বছর ধরে বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক মমিনা বেগম রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি রাণীশংকৈলে বিএনপি’র মামলায় জামায়াত নেতা গ্রেফতার ‎লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ নিয়ামতপুরে বিনোদনমূলক সাথী পার্কের উদ্বোধন পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান রাজশাহী নগরীতে চার মাদক কারবারী গ্রেফতার প্রমের সম্পর্ক গড়ে চুরি, গোদাগাড়ীতে স্বর্ণালংকারসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ গোদাগাড়ীতে ১০ লাখ টাকার হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার রাসিক নির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন তানোরে ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায় মতিহারের মিজানের মোড়ে ট্যাপেন্টাডল সহ মাদককারবারি হাসান গ্রেফতার তিন অভিনেত্রীর যৌথ উদ্যোগে মিনি সিরিজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

ভারতে প্রেম করে বিয়ের শাস্তি গরুর বদলে নবদম্পতিকে জোয়ালে বেঁধে হালচাষ

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১২:০০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১২:০০:৫৬ পূর্বাহ্ন
ভারতে প্রেম করে বিয়ের শাস্তি  গরুর বদলে নবদম্পতিকে জোয়ালে বেঁধে হালচাষ ভারতে প্রেম করে বিয়ের শাস্তি গরুর বদলে নবদম্পতিকে জোয়ালে বেঁধে হালচাষ
গরু নয়, এবার জোয়াল বেঁধে দেওয়া হলো মানুষের ঘাড়েই। করানো হলো হালচাষ। পেছনে লাঠি আর দড়ি হাতে দাঁড়িয়ে গ্রামবাসী। হালচাষের সময় গরুর বলদকে যেমন মারধর করা হয়ে থাকে, তেমনই করা হচ্ছে ওই দুজনের সঙ্গে। এ দৃশ্য দেখে কেউ হাসছেন, কেউ আবার হাততালি দিচ্ছেন। কোনো অপরাধ নয়, বরং ভালোবেসে বিয়ে করায় এভাবেই এক নবদম্পতিকে শাস্তি দিলেন গ্রামবাসী। ভারতের ওড়িশার রায়গড়া জেলায় এমনি এক অমানবিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। নবদম্পতিকে মাঠে নামিয়ে এভাবে লাঞ্ছনার ছবি সামনে আসতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

রায়গড়ার কাঞ্জামাঝিরা গ্রামের বাসিন্দা দুই যুবক-যুবতী অনেক দিন ধরে প্রেম করতেন। সম্প্রতি তারা বিয়ে করেন। তবে গ্রামবাসী তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। কারণ, ছেলেটি মেয়েটির ফুফাত ভাই। স্থানীয় প্রথা অনুযায়ী এ ধরনের বিবাহকে ‘নিষিদ্ধ’ বলে মনে করা হয়। এই বিয়েকে ‘পাপ’ বলে নবদম্পতিকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয় ধানের খেতে। তাদের ঘাড়ে জোয়াল তুলে দেওয়া হয়। মাঠজুড়ে সেটিকে টেনে নিয়ে যেতে বাধ্য করা হয় নবদম্পতিকে। কিন্তু এখানেই শাস্তি শেষ হয়নি। স্বামী-স্ত্রী যখন হাল টানছিলেন তখন পেছন থেকে তাদের ছড়ি দিয়ে মারতে দেখা যায় কয়েকজনকে। জনসমক্ষে এই হেনস্তার পর দম্পতিকে গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কথিত ‘পাপমোচনের’ জন্য শুদ্ধীকরণ আচার পালন করানো হয়। পুরো ঘটনায় সামাজিক মাধ্যমে নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই এই ঘটনাকে বর্বরতা এবং মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন।

এই ঘটনার ভিডিও এবং খবর ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ ঘটনাস্থলে যায়। শুক্রবার রায়গড়ার জেলা পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, পুলিশ ওই গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলাও করা হয়েছে বলে জানানো হয়েছে। কারা এই ঘটনা ঘটানোর নেপথ্যে রয়েছেন, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। একই ধরনের আরেকটি ঘটনা এ বছরের জানুয়ারিতে রায়গাদা জেলাতে ঘটেছিল। সেখানে এক নারী ভিন্ন বর্ণের এক পুরুষকে বিয়ে করায় একটি পরিবারের ৪০ জন সদস্যকে ‘শুদ্ধীকরণ’ আচারের অংশ হিসাবে মাথা ন্যাড়া করতে বাধ্য করা হয়েছিল। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২