ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর ১১ টুকরো করে স্বামী

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১১:৫৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১১:৫৬:৪৯ অপরাহ্ন
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর ১১ টুকরো করে স্বামী পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর ১১ টুকরো করে স্বামী
পরকীয়ার সন্দেহ থেকেই দুটি ধারালো চাকু দিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী সুমন। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, সে হত্যার পর ১১ টুকরো করে লাশ গুম করারও চেষ্টা করেছে। 

চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যাকারী সুমন র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার সকালে র‌্যাব-৭ এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

র‌্যাব-৭ জানায়, গ্রেফতার সুমনের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী গ্রামে। গত ৯ জুলাই রাতে অজ্ঞাতনামা ৬-৭ জন যুবক সুমনের বাসায় আসাকে কেন্দ্র করে তার স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘাতক সুমন বাসায় থাকা দুটি ধারালো চাকু দিয়ে তার স্ত্রী ফাতেমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়। পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশ্যে ১১ টুকরো করে বাথরুমের কমেডে দিয়ে পানির ফ্লাশের সঙ্গে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে।

ঘটনার দিন রাতে ভবনের নিরাপত্তাকর্মী মশিউর রহমান ঘর থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ পেয়ে সন্দেহ হলে সুমনের বাসায় যান। ভিতরে ঢুকে রক্তের দাগ ও লাশের অংশবিশেষ দেখতে পেয়ে তিনি নিচে গিয়ে অন্যদের ডাকতে গেলে সুমন জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।

ঘটনার পর নিহত নারীর বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সুমনের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগ আনা হয়। 

হত্যা মামলা করার পর র‌্যাব তাকে গ্রেফতারের অভিযানে নামে। শুক্রবার রাতে র‌্যাব-৭ এর কর্মকর্তারা নিশ্চিত হন, ঘাতক সুমন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-৯ এর সহযোগিতা নিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, ১০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর সুমন সৌদি আরবে পাড়ি জমালেও ভিসা জটিলতায় গত বছর দেশে ফিরে চট্টগ্রামে একটি পিকআপ ভ্যান চালানো শুরু করে। তবে দেশে ফেরার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বেড়ে যায়। একাধিকবার পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা হলেও তা স্থায়ী হয়নি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেফতার আসামি সুমনকে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক