ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক মহানগরীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই বিস্ফোরিত চীনের রকেট ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬৪ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫ সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১১:৩৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১১:৩৭:৫৩ অপরাহ্ন
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত আয়শা সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের খোঁয়াজপুর-টেকেরহাট এলাকার জামাল শিকদারের মেয়ে ও খোঁয়াজপুর সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শেষবর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় সিহাব ও মামুন নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তাদের মধ্যে সিহাব মাদবর নিহত আয়শার পূর্বপরিচিত ও কলেজ বন্ধু।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিকেলে ইজিবাইকে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে নিজবাড়ি থেকে শহরের পুরান বাজার আসছিলেন আয়শা আক্তার। মাঝপথ থেকে আয়শার বন্ধু সিহাব মাদবর ও মামুন খান নামে দুইযাত্রী ওই ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে এলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শার মৃত্যু হয়।

পরে আয়শার মরদেহ নিয়ে যাওয়া হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আসে সদর মডেল থানা পুলিশ। বিষয়টিতে অস্বাভাবিক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সিহাব ও মামুনকে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ‘ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইক চালককে শনাক্ত করা গেলে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে। এ ছাড়া ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক