ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

পাঁচবিবিতে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১১:৩২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১১:৩২:২০ অপরাহ্ন
পাঁচবিবিতে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা পাঁচবিবিতে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা
ধর্ষণের ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তরুণীর অভিযোগ, চেতনানাশক খাইয়ে প্রথমবার ধর্ষণের পর সেই ভিডিও ধারণ করা হয়েছিল। সর্বশেষ গতকাল শুক্রবার তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল রাতেই তিনজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা করেন তিনি।

ওই মামলায় আসামিরা হলেন আতাউর রহমান, নয়ন হোসেন ও তাঁর স্ত্রী সালমা বেগম। তাঁদের মধ্যে শুধু সালমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাঁচবিবি উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে ওই তরুণী উল্লেখ করেন, সালমা বেগম তাঁর পরিচিত। দুই মাস আগে গল্প করার জন্য তাঁকে নিজ বাড়িতে ডেকে নেন সালমা। এ সময় তাঁকে ঝালমুড়ি খেতে দেন সালমা। ঝালমুড়ি খাওয়ার কিছুক্ষণ পরই তরুণী অসুস্থ হয়ে পড়েন। আতাউর রহমান নামের এক মাদক ব্যবসায়ী তখন তরুণীকে ধর্ষণ করেন। আতাউর গোপনে নিজের মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন। ঘটনাটি বাইরে জানালে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়া এবং তরুণীর বাবাকে হত্যার হুমকি দেন তিনি। এই হুমকি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়। লোকলজ্জার ভয়ে তিনি ঘটনাটি কাউকে জানাতে পারেননি।

ওই তরুণী প্রথম আলোকে বলেন, ‘ব্ল্যাকমেইল করে আমাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ কাজে সালমা বেগম ও তাঁর স্বামী নয়ন হোসেন জড়িত। আমি সবার বিচার চাই।’

মামলার বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, প্রধান আসামি আতাউর রহমান ও নয়ন হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার