ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

২ মিনিটেই মেকআপ তুলে ফেলছেন? কোন ভুলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১১:১৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১১:১৫:৩২ অপরাহ্ন
২ মিনিটেই মেকআপ তুলে ফেলছেন? কোন ভুলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে ২ মিনিটেই মেকআপ তুলে ফেলছেন? কোন ভুলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকে সেই ছাপ এসে পড়বেই। তবে অল্প বয়সেও এই সমস্যা দেখা দিতে পারে নিজেদেরই ভুলে। বাইরে বেরোনোর সময় কমবেশি মেকআপ করার অভ্যাস অনেকেরই আছে। কারও কারও আবার কাজের সূত্রে রোজই চড়া মেকআপ করতে হয়। রূপটান শিল্পীরা বলছেন, অল্প বয়সে ত্বক বুড়িয়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। মেকআপ ঠিক মতো না তোলা তার মধ্যে একটি। কাজ থেকে ফিরে ক্লান্ত বোধ করেন অনেকেই। মেকআপ করার সময়ে যত ধৈর্য থাকে, তোলার সময়ে ততটা থাকে না। আর সেই সময়েই এমন কিছু ভুল করে ফেলেন যে, তার জেরেই ত্বকের ক্ষতি হয়।

কোন কোন ভুলে ত্বকে অকালেই বয়েসের ছাপ পড়তে পারে?

১) মুখের অন্যান্য অংশের চেয়ে স্পর্শকাতর চোখ। তাই চোখের মেকআপ তোলার জন্য আলাদা রিমুভার রয়েছে। তা আবার মুখের জন্য উপযুক্ত নয়। তবে অনেকেই এই প্রসাধনীটি মুখের মেকআপ তুলতে ব্যবহার করেন। ফলে সঠিক ভাবে মেকআপ তোলা সম্ভব হয় না। দীর্ঘ দিন ধরে চলা এই অভ্যাসে ত্বক বুড়িয়ে যেতে পারে।

২) অনেকে আবার মেকআপ তুলতে ভিজে ওয়াইপস দিয়ে মুখ মুছে নেন। এই পদ্ধতিতে যে খুব ভাল করে মুখ পরিষ্কার করা যায়, তা নয়। আবার, অতিরিক্ত ক্লিনজ়িং ওয়াইপস ব্যবহার করলে কিন্তু ত্বকের ক্ষতিও হতে পারে।

৩) দেহের চেয়ে মুখমণ্ডল বেশি স্পর্শকাতর। মুখে ফেসওয়াশ ব্যবহারের সময় খুব জোরে ঘষাঘষি করলেও ত্বকের ক্ষতি হতে পারে। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়তে পারে। তাই মুখ ধুতে হবে কোমল হাতে।

৪) জলের তাপমাত্রা সম্পর্কে সচেতন থাকতে হবে। গরম জলে মুখ ধুতে ভাল লাগলেও তা ত্বকের জন্য উপযুক্ত নয়। নিয়মিত গরম জল দিয়ে মুখ ধুলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। মুখে বলিরেখাও দেখা দিতে পারে।

৫) অনেক সময় চোয়াল কিংবা গলার দিকেও বলিরেখা দেখা যায়। সেই সব জায়গায় মেকআপ করলেও তোলার সময় কিন্তু অনেকে ধৈর্য নিয়ে সেই সব জায়গা পরিষ্কার করেন না। ত্বকের ক্ষতি না চাইলে মেকআপ তোলার ক্ষেত্রে আরও একটু বেশি সময় খরচ খরতে হবে।

কী ভাবে মেকআপ তুললে ত্বক কোমল থাকবে?

মুখ থেকে সঠিক ভাবে মেকআপ তুলতে ‘ডবল ক্লিনজ়িং’ পদ্ধতির উপর ভরসা করাই ভাল। প্রথমে তৈলাক্ত কোনও ক্লিনজ়ার বা নারকেল তেল ভাল করে মুখে মেখে নিতে হবে। তার পর ভিজে ওয়াইপস দিয়ে মেকআপ তুলে ফেলতে হবে। শেষ ধাপে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এখানেই শেষ নয়। ফেসওয়াশ ব্যবহারের পর ত্বক শুষ্ক হয়ে যায়, তাই তার পরে অবশ্যই ময়শ্চারাইজ়ার ব্যবহার করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫